×

আন্তর্জাতিক

৫.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো আফগানিস্তান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৯:৪৫ এএম

৫.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো আফগানিস্তান

ছবি: সংগৃহীত

আফগানিস্তানে আঘাত হেনেছে ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প। বুধবার (০১ জুলাই) স্থানীয় সময় রাত ১০টা ২৭ মিনিটের দিকে দেশটির বাদাখশান প্রদেশের জুর্ম জেলায় ভূমিকম্পটির উৎপত্তি হয় বলে জানিয়েছে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)।

মার্কিন ভূতত্ত্ব গবেষণা সংস্থা ইউএসজিএস জানিয়েছে, 'ভূমিকম্পটির কেন্দ্র ছিল আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশে।'

আফগানিস্তানের পাশাপাশি ভূমিকম্পের কম্পন  অনুভূত হয়েছে প্রতিবেশী পাকিস্তানের বিভিন্ন এলাকাতেও। পাকিস্তানের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টারের তথ্য অনুযায়ী, খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ার, সোয়াত, শাংলা, বুনের ও লোয়ার দিরসহ আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়।

তবে এ ঘটনায় আফগানিস্তান বা পাকিস্তানে এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভৌগোলিক অবস্থানের কারণে আফগানিস্তান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চলের মধ্যে পড়ে। দেশটির বিভিন্ন এলাকায় প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

উল্লেখ্য, গত ২৭ জুন আফগানিস্তানে ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। এছাড়া ২০২৫ সালের ৩ নভেম্বর দেশটিতে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ৭ জন নিহত ও প্রায় ১৫০ জন আহত হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইন্দোনেশিয়ায় আগ্নেয় ছাইয়ে আকাশ ঢেকে গেছে, জাকার্তায় ৩০১ ফ্লাইট ব্যাহত

ইন্দোনেশিয়ায় আগ্নেয় ছাইয়ে আকাশ ঢেকে গেছে, জাকার্তায় ৩০১ ফ্লাইট ব্যাহত

জেনারেল আজিজ ও স্ত্রীর সম্পদে নজর দুদকের

জেনারেল আজিজ ও স্ত্রীর সম্পদে নজর দুদকের

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের টুর্নামেন্ট, উদ্বোধন করলেন উপাচার্য

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের টুর্নামেন্ট, উদ্বোধন করলেন উপাচার্য

নারীবান্ধব শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে জামায়াতের ১৫ দফা প্রস্তাব

নারীবান্ধব শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে জামায়াতের ১৫ দফা প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App