×

আন্তর্জাতিক

কিয়েভে রুশ বাহিনীর ভয়াবহ হামলা, নিহত ২৭

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১০:৫৫ এএম

কিয়েভে রুশ বাহিনীর ভয়াবহ হামলা, নিহত ২৭

ছবি: সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভে স্মরণকালের সবচেয়ে বড় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো ৯১ জন। এ সময় ক্ষেপণাস্ত্রের আঘাতে কিয়েভ ও এর আশপাশের অন্তত ১৩০টি ভবন আংশিক বা সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

বিধ্বস্ত ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক মানুষ আটকা পড়ে থাকায় এবং বেশ কয়েকজন নিখোঁজ থাকায়, আহত ও নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২ জুলাই) ভোরের দিকে সংঘটিত এই হামলা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানিয়েছেন কিয়েভের সামরিক প্রশানের শীর্ষ কমান্ডিং কর্মকর্তা তাইমুর তিকাচেঙ্কো। 

এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, চলতি ২০২৬ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত কিয়েভে যত হামলা পরিচালনা করেছে রুশ বাহিনী, সেসবের মধ্যে বৃহস্পতিবারের হামলার ব্যাপ্তি এবং ভয়াবহতা সবচেয়ে বেশি।

রুশ বাহিনীর হামলার পর রাজধানীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত এলাকাগুলোতে উদ্ধার তৎপরতা শুরু করেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। বৃহস্পতিবার রাতভর তৎপরতা চলেছে। তাইমুর তাইচেঙ্কো জানিয়েছেন, দিনিপ্রো নদীর তীরে কিয়েভের শহরতলীর একটি আবাসিক এলাকার কয়েকটি বিধ্বস্ত অ্যাপার্টমেন্ট থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ৮ জনের কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ ৮ জন ওই অ্যাপার্টমেন্টগুলোর বাসিন্দা ছিলেন।

“ধ্বংসস্তূপ পরিষ্কার করার আগ পর্যন্ত উদ্ধার কাজ চলমান থাকবে”, টেলিগ্রাম চ্যানেলে বলেছেন তাইচেঙ্কো।

ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত এক বিবৃতিতে বলেছেন, বৃহস্পতিবার ভোরের দিকে কিয়েভ এবং তার সংলগ্ন এলাকাগুলো লক্ষ্য করে মোট ৭৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৪৯৬টি ইউএভি সামরিক ড্রোন নিক্ষেপ করেছে রুশ বাহিনী।

“আঘাত করার সময় সাধারণত যে উচ্চতায় থাকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, বৃহস্পতিবারের হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলো তার চেয়ে বেশি উচ্চতায় ছিল; এ কারণে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম অধিকাংশ ক্ষেপণাস্ত্র আটকাতে পারেনি”, বিবৃতিতে বলেছেন ইউরি।

রুশ বাহিনীর হামলায় ধ্বংস হয়েছে আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা রেড ক্রসের ইউক্রেন শাখার একটি ত্রাণসামগ্রীর গুদামও। এক বিবৃতিতে রেড ক্রস ইউক্রেন জানিয়েছে, রুশ ড্রোন-ক্ষেপণাস্ত্রের আঘাতে গুদামের ৩ লাখ ২০ হাজারেরও বেশি ত্রাণ সামগ্রী ধ্বংস হয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিধ্বস্ত গুদামঘরের ছবিও প্রকাশ করেছে রেড ক্রস ইউক্রেন।

হামলার সময়ে কিয়েভে ছিলেন ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইউক্রেন দূত কাতারিনা মাথেরনোভা। এক বার্তায় তিনি বলেছেন, “রাশিয়া কিয়েভের ওপর নরক নামিয়ে এনেছে।”

কিয়েভের বাসিন্দা ইরিয়ানা প্লেখোভা নামের এক তরুণী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের অর্ধেক ধ্বংস হয়ে যাওয়া অ্যাপার্টমেন্টের ছবি পোস্ট করে লিখেছেন, “আমাদের অ্যাপার্টমেন্টে আগুন লেগেছে। আমি যখন জরুরি পরিষেবা বিভাগে ফোন করছিলাম, সে সময় আমরা স্বামী ওলেগ অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের বের হতে সহযোগিতা করছিল। এখন আমাদের আর কোনো অ্যাপার্টমেন্ট নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শ্রীপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

শ্রীপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

খামেনির শেষ শ্রদ্ধানুষ্ঠানে দেখা গেল আইআরজিসির ভারপ্রাপ্ত প্রধানকে

খামেনির শেষ শ্রদ্ধানুষ্ঠানে দেখা গেল আইআরজিসির ভারপ্রাপ্ত প্রধানকে

ইন্দোনেশিয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমানে আগুন

ইন্দোনেশিয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমানে আগুন

খামেনির শেষ বিদায়ে যোগ দিতে ইরান যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

খামেনির শেষ বিদায়ে যোগ দিতে ইরান যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App