×

আন্তর্জাতিক

আলোচনার আড়ালে ইরানি প্রতিনিধিদের হত্যার ছক ইসরায়েলের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০১:৫৭ পিএম

আলোচনার আড়ালে ইরানি প্রতিনিধিদের হত্যার ছক ইসরায়েলের

ছবি: সংগৃহীত

ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার কূটনৈতিক আলোচনার আড়ালে ইরানের শীর্ষ মধ্যস্থতাকারীদের গুপ্তহত্যার ছক কষেছিলো ইসরায়েল। মার্কিন প্রভাবশালী দুই সংবাদমাধ্যম 'দ্য নিউইয়র্ক টাইমস' এবং 'দ্য ওয়াশিংটন পোস্ট'-এর প্রতিবেদনে এমন বিস্ফোরক তথ্য উঠে এসেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওই দুই গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের লক্ষ্য ছিলো ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান আলোচক আব্বাস আরাঘচি এবং দেশটির পার্লামেন্টের স্পিকার ও আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ।

দ্য ওয়াশিংটন পোস্ট-কে এক মার্কিন কর্মকর্তা বলেন, ‘তাদের হত্যা করা মানে আলোচনায় আগ্রহী বাস্তববাদী নেতাদেরই সরিয়ে দেওয়া।’

দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ‘সম্ভাব্য এ হামলার ঝুঁকির বিষয়ে ইরানকে সতর্ক করতে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মাধ্যমে বার্তা পাঠানোর অনুরোধ জানিয়েছিল যুক্তরাষ্ট্র।’

প্রতিবেদনগুলোতে আরো বলা হয়েছে, ‘আঞ্চলিক সংঘাতের অবসান ঘটাতে চলা আলোচনা ভেস্তে দিতে আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের লক্ষ্যবস্তু করার অভিযোগ এর আগেও ইসরায়েলের বিরুদ্ধে উঠেছে।’

উদাহরণ হিসেবে বলা হয়েছে, গত অক্টোবরে কাতারের রাজধানী দোহায় হামাসের একটি স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সে সময় হামাসের কর্মকর্তারা ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতির একটি প্রস্তাব পর্যালোচনা করছিলেন।

সূত্র: আল-জাজিরা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইন্দোনেশিয়ায় আগ্নেয় ছাইয়ে আকাশ ঢেকে গেছে, জাকার্তায় ৩০১ ফ্লাইট ব্যাহত

ইন্দোনেশিয়ায় আগ্নেয় ছাইয়ে আকাশ ঢেকে গেছে, জাকার্তায় ৩০১ ফ্লাইট ব্যাহত

জেনারেল আজিজ ও স্ত্রীর সম্পদে নজর দুদকের

জেনারেল আজিজ ও স্ত্রীর সম্পদে নজর দুদকের

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের টুর্নামেন্ট, উদ্বোধন করলেন উপাচার্য

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের টুর্নামেন্ট, উদ্বোধন করলেন উপাচার্য

নারীবান্ধব শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে জামায়াতের ১৫ দফা প্রস্তাব

নারীবান্ধব শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে জামায়াতের ১৫ দফা প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App