×

আন্তর্জাতিক

খামেনির দাফনের পরই ইরানে ৭টি শক্তিশালী বিস্ফোরণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০১:৫৬ পিএম

খামেনির দাফনের পরই ইরানে ৭টি শক্তিশালী বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফনের মাত্র কয়েক ঘণ্টার মাথায় দেশটির বিভিন্ন এলাকায় কমপক্ষে ৭টি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে তার দাফন সম্পন্ন হওয়ার পর, ওই দিন সন্ধ্যার দিকেই এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম 'মেহের নিউজ'।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই ৭টি বিস্ফোরণের মধ্যে দুটি ঘটেছে দক্ষিণ ইরানের প্রধান শহর বুশেহর এবং এর সংলগ্ন চোঘাদাক শহরে। বুশেহর নগর প্রশাসনের রাজনৈতিক ও নিরাপত্তা বিভাগের ডেপুটি গভর্নর এহসান জাহানিয়ান ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা 'ইরনা'-কে জানান, বুশেহর শহরের একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে ধেয়ে আসা দুটি ক্ষেপণাস্ত্র বা ড্রোন জাতীয় সমরাস্ত্রকে আকাশেই আটকে (ইন্টারসেপ্ট) ধ্বংস করেছে ইরানি বাহিনীর এয়ার ডিফেন্স সিস্টেম। মূলত এই কারণেই সেখানে বিকট শব্দ শোনা গেছে।

ইরানের দক্ষিণাঞ্চলীয় আরেক শহর কানারাকেও দু’টি বিস্ফোরণ ঘটেছে। শহরের গভর্নর মোহম্মদ ইউনূস হাক্কানি ইরনাকে জানিয়েছেন, কানারাকে ইরানি নৌবাহিনীর একটি সেনানিবাস আছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সেখানে বোমা ফেলেছে শত্রুপক্ষের যুদ্ধবিমান। এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বাকি ৩টি বিস্ফোরণ সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। উল্লেখ্য, ইসলামাবাদ সমঝোতা চুক্তি ভঙ্গ করে গত ৫ জুলাই হরমুজ প্রণালিতে ৩ বাণিজ্যিক জাহাজে হামলা করে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর। তারপর থেকেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে।

সূত্র : মেহের নিউজ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪২৫

রাজধানীতে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪২৫

দাবানলে পুড়ছে স্পেন, প্রাণ গেল ১২ জনের

দাবানলে পুড়ছে স্পেন, প্রাণ গেল ১২ জনের

চলমান দুর্যোগে প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা

চলমান দুর্যোগে প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা

ভেনেজুয়েলায় মৃত্যু বেড়ে ৩৮৮৯, বাড়ছে চরম স্বাস্থ্যঝুঁকি

ভেনেজুয়েলায় মৃত্যু বেড়ে ৩৮৮৯, বাড়ছে চরম স্বাস্থ্যঝুঁকি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App