×

আন্তর্জাতিক

বিয়েবাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০২:৩৬ পিএম

বিয়েবাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

ছবি: সংগৃহীত

বিয়ের আনন্দ রূপ নিলো বিষাদে। ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে বিয়েবাড়ি থেকে ফেরার পথে দুই ট্রাকের মাঝে পিষ্ট হয়ে ১৩ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো পাঁচজন।

রোববার (১২ জুলাই) বিকেলে ইন্দ্রামায়ু রিজেন্সির কিয়াজারান কুলোন গ্রামের কাছে উত্তর উপকূলীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা পার্শ্ববর্তী পারেয়ান গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন।

স্থানীয় ট্রাফিক পুলিশের প্রধান উন্দাং শরিফ হিদায়াত জানান, যাত্রীবোঝাই খোলা পিকআপটি মহাসড়কের একটি ইউ-টার্ন (ঘুরে যাওয়ার পথ) দিয়ে দিক পরিবর্তনের জন্য গতি কমিয়েছিল। ঠিক তখনই একই দিক থেকে আসা একটি উইং-বক্স ট্রাক পেছন থেকে পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার চোটে পিকআপটি ছিটকে বিপরীতমুখী লেনে চলে গেলে সেখানে অপর একটি ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা একাধিক যাত্রী সড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই ১৩ জনের মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

ইন্দোনেশিয়ায় অতিরিক্ত যাত্রী বা মালবাহী যান চলাচল, সড়ক নিরাপত্তার ঘাটতি এবং ট্রাফিক আইন যথাযথভাবে অনুসরণ না করার কারণে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটে।

সূত্র: ওয়াশিংটন পোস্ট

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি

নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি

বিদেশে থাকা ৪২ ঋণখেলাপির সম্পদ উদ্ধারে ৮ সংস্থা

বিদেশে থাকা ৪২ ঋণখেলাপির সম্পদ উদ্ধারে ৮ সংস্থা

‘জুলাইয়ের ইতিহাস মুছে ফেলা সম্ভব নয়’

‘জুলাইয়ের ইতিহাস মুছে ফেলা সম্ভব নয়’

হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা ছাড়বে না ইসরায়েল: নেতানিয়াহু

হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা ছাড়বে না ইসরায়েল: নেতানিয়াহু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App