×

আন্তর্জাতিক

বিমার টাকা হাতাতে স্বামীকে বিষধর সাপ দিয়ে হত্যার ঘটনায় চাঞ্চল্য

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৬:৪০ পিএম

বিমার টাকা হাতাতে স্বামীকে বিষধর সাপ দিয়ে হত্যার ঘটনায় চাঞ্চল্য

অতুল পওয়ার ও তার স্ত্রী দামিনী। ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের মেরঠে বিমার অর্থ আত্মসাৎ ও পরকীয়া সম্পর্কের জেরে স্বামীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে এক নারী ও তার কথিত প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মেরঠের হস্তিনাপুর এলাকার বাসিন্দা অতুল পওয়ার ও তার স্ত্রী দামিনী মিলে একটি শিশুদের স্কুল পরিচালনা করতেন। ২০১৯ সালে তাদের বিয়ে হয়।

ঘটনার দিন শুক্রবার সকালে দামিনী প্রতিবেশীদের জানান, সাপের ছোবলে তার স্বামী আহত হয়েছেন। এরপর দ্রুত অতুলকে হাসপাতালে নিয়ে যান তিনি। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে অতুলের বিছানা থেকে একটি বিষধর সাপ উদ্ধার করা হয়। এতে প্রাথমিকভাবে সাপের ছোবলেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়।

তবে অতুলের পরিবারের সদস্যদের বিষয়টি নিয়ে সন্দেহ হয়। তাদের প্রশ্ন ছিল, কীভাবে একটি বিষধর সাপ ঘরের বিছানায় এসে পৌঁছাল। এ ঘটনায় তারা পুলিশের কাছে অভিযোগ করলে তদন্ত শুরু হয়।

তদন্তে পুলিশ জানতে পারে, অতুলদের স্কুলের গাড়িচালক তুষারের সঙ্গে দামিনীর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এরপর দামিনী ও তুষারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তারা জানতে পারে, দীর্ঘদিন ধরেই অতুলকে হত্যার পরিকল্পনা করছিলেন দামিনী ও তুষার। তুষারের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সাপ দিয়ে হত্যার পরিকল্পনাটি দামিনীর ছিল। তার নির্দেশে তুষার এক সাপুড়ের কাছ থেকে বিষধর সাপ সংগ্রহ করেন।

পুলিশের অভিযোগ, ঘটনার রাতে দামিনী তুষারকে দুধের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দেন। এরপর অতুল ঘুমিয়ে পড়লে বিছানায় বিষধর সাপ ছেড়ে দেওয়া হয়।

তদন্তকারীদের দাবি, অতুলের নামে থাকা ২০ লাখ রুপির বিমার অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই এই হত্যার পরিকল্পনা করা হয়েছিল।

এ ঘটনায় দামিনী ও তুষারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার বিস্তারিত জানতে আরও তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ফের বাড়ল সিগারেটের দাম, কোন প্যাকেটে কত

ফের বাড়ল সিগারেটের দাম, কোন প্যাকেটে কত

বাঁধনের ওপর হামলার বিষয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

বাঁধনের ওপর হামলার বিষয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App