×

আন্তর্জাতিক

মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের ৩৫০ জনের বেশি সরকারি কর্মী নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৮:৪৪ পিএম

মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের ৩৫০ জনের বেশি সরকারি কর্মী নিহত

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার ফলে গত পাঁচ মাসের যুদ্ধে ইরানের ৩৫০ জনেরও বেশি সরকারি কর্মকর্তা ও কর্মী নিহত হয়েছেন। দেশটির সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। খবর আল-জাজিরার

তিনি জানান, যে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাতকালে তিনি স্মরণ করতে বাধ্য হয়েছেন যে যুদ্ধের এই দিনগুলোতে দেশের সেবা করতে গিয়ে ৩৫০ জনের বেশি সরকারি কর্মচারী শহীদ হয়েছেন।

হরমোজগান প্রদেশে জনগণের টেলিযোগাযোগ সচল রাখতে বিটিএস টাওয়ারের ওপর কাজ করার সময় জীবন উৎসর্গকারী প্রকৌশলী থেকে শুরু করে বিদ্যুৎ প্রবাহ বজায় রাখতে গিয়ে প্রাণ হারানো লাইনম্যান এবং নিবেদিতপ্রাণ চিকিৎসক ও নার্সদের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করেন তিনি। 

মোহাজেরানি আরও বলেন যে এই প্রিয়জনদের ত্যাগের কথা স্মরণ করা তাদের প্রতি এক ধরনের সম্মান প্রদর্শন, যাতে তারা বুঝতে পারেন যে জাতি এই আত্মত্যাগের কাছে ঋণী এবং তাদের এই অতুলনীয় প্রচেষ্টার জন্য দেশ অত্যন্ত কৃতজ্ঞ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চলতি বছরও সেচ সুবিধা থেকে বঞ্চিতের শঙ্কায় ১৩ উপজেলার কৃষক

জি-কে সেচ পাম্প পুনর্বাসনে বিলম্ব চলতি বছরও সেচ সুবিধা থেকে বঞ্চিতের শঙ্কায় ১৩ উপজেলার কৃষক

নেপালের ভয়াবহ বন্যার ১০ দিন পর চীনা নাগরিককে জীবিত উদ্ধার

নেপালের ভয়াবহ বন্যার ১০ দিন পর চীনা নাগরিককে জীবিত উদ্ধার

কুষ্টিয়ার আলোচিত ‘পীর’ শামীমের লাশ কবর থেকে তুলে দরবারে দাফন করল ভক্তরা

কুষ্টিয়ার আলোচিত ‘পীর’ শামীমের লাশ কবর থেকে তুলে দরবারে দাফন করল ভক্তরা

শিবিরকর্মীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুললেন মোনামী

শিবিরকর্মীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুললেন মোনামী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App