×

আন্তর্জাতিক

নেট দুনিয়ায় ভাইরাল মোদির ‘ভুয়া পদত্যাগপত্র’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১২:৫৯ পিএম

নেট দুনিয়ায় ভাইরাল মোদির ‘ভুয়া পদত্যাগপত্র’

ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভুয়া পদত্যাগপত্র নেটদুনিয়ায় ভাইরাল। গতকাল থেকেই এই  চিঠিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। 

বৃস্পতিবার (৩০ জুলাই) দিনভর মোদির স্বাক্ষর সংবলিত পদত্যাগপত্রের সেই ছবি ভাইরাল হতে দেখা যায়।

যেমনটা লেখা ছিলো ভাইরাল হওয়া ভুয়া সেই চিঠিতে, ব্যক্তি ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে যাবতীয় দায়ভার গ্রহণ করে ভারতের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন নরেন্দ্র মোদি। চিঠির সত্যতা যাচাই না করেই অনেক নেটিজেন সোশ্যাল মিডিয়ায় পোস্টটি ব্যাপকভাবে শেয়ার করতে থাকেন। তবে পরবর্তী সময়ে ফ্যাক্ট চেকিংয়ে উঠে আসে, চিঠিটি সম্পূর্ণ ভুয়া।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, ছড়িয়ে পড়া চিঠির বিষয়ে ভারতের সরকারি তথ্য সংস্থা প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) তাদের এক্স হ্যান্ডেলে বিশেষ সতর্কবার্তা জারি করেছে।

আরো পড়ুন: নৌপথ সুরক্ষায় বাংলাদেশসহ ১৪টি দেশ নিয়ে সৌদির নতুন জোট

পিআইবি জানিয়েছে, অনলাইনে প্রধানমন্ত্রীর স্বাক্ষর সংবলিত যে চিঠিটি ছড়িয়ে পড়েছে, তা ভুয়া। প্রধানমন্ত্রী এমন কোনো চিঠিতে স্বাক্ষর করেননি এবং লেখেনওনি। এ ধরনের খবর বা পোস্ট দেখলে শেয়ার করার আগে তা যাচাই করে নেওয়ার আহ্বান জানাচ্ছে পিআইবি।

এদিকে আন্দোলনের সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর পেছনে পাকিস্তানের একাধিক অ্যাকাউন্টের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

পুলিশের দাবি, আন্দোলনরত শিক্ষার্থীদের বিভ্রান্ত করা ও উসকানি দেওয়াই এসব বেনামি অ্যাকাউন্টের মূল উদ্দেশ্য। এ ধরনের সম্পাদিত বা এডিট করা ভিডিও, ভুয়া পোস্ট কিংবা অপরিচিত অ্যাকাউন্টের কনটেন্টে কান না দেওয়ার জন্য পুলিশ ও সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষকে বারবার সতর্ক করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কলকাতায় ফিরে নির্বাসন নিয়ে মুখ খুললেন তসলিমা

কলকাতায় ফিরে নির্বাসন নিয়ে মুখ খুললেন তসলিমা

অঙ্কুশকে নিয়ে নতুন গেম শোর পরিকল্পনা রাজের

অঙ্কুশকে নিয়ে নতুন গেম শোর পরিকল্পনা রাজের

অস্ত্রত্যাগে রাজি হামাস, সেনা সরাবে ইসরায়েল: ট্রাম্প

অস্ত্রত্যাগে রাজি হামাস, সেনা সরাবে ইসরায়েল: ট্রাম্প

ওমান উপকূলে ট্যাংকার জাহাজে হামলা

ওমান উপকূলে ট্যাংকার জাহাজে হামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App