×

আন্তর্জাতিক

পরনে লাল-সাদা শাড়ি, ১৯ বছর পর কলকাতায় তসলিমা নাসরিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৪:২৬ পিএম

পরনে লাল-সাদা শাড়ি, ১৯ বছর পর কলকাতায় তসলিমা নাসরিন

ছবি: সংগৃহীত

বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন প্রায় ১৯ বছর পর দিল্লি থেকে কলকাতায় পৌঁছেছেন। শুক্রবার (৩১ জুলাই) তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। 

শনিবার (১ আগস্ট) কলকাতার রবীন্দ্র সদনে একটি সাহিত্য অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

তার পরনে একেবারে বাঙালিয়ানা সাজ। চোখে চশমা, সাদা লাল পাড় শাড়ি, কপালে লাল টিপ। এই বেশেই তিনি সুদূর ব্রিটেন থেকে রওনা হয়েছিলেন তিনি। বিমানবন্দরে নামার আগে সকালে সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে লেখিকা লেখেন, "আজি এ প্রভাতে কলিকাতা অভিমুখে যাত্রা করিলাম।" কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে তিনি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে করজোড়ে জানান, আপনাদের সবাইকে দেখে খুবই ভালো লাগছে ৷ সবাইকে ধন্যবাদ। 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কবি-সাহিত্যিকদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য একটি অনুষ্ঠানে যোগ দিতে তাকে আমন্ত্রণ জানিয়েছে ওসমান গনি মল্লিকের সংগঠন ‘সেকুলার মিশন’।

আরো পড়ুন: হুমায়ূন আহমেদ, পাঠকের হৃদয়ে চিরকালীন গল্পের জাদুকর

তসলিমাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন তার সমর্থক, অনুষ্ঠানের আয়োজক এবং উত্তর দমদমের বিজেপি বিধায়ক সৌরভ শিকদার। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তাকে উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত সবার উদ্দেশে তসলিমা নাসরিন সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সবাইকে নমস্কার। খুবই ভালো লাগছে। আপনাদের সবাইকে ধন্যবাদ।

আয়োজকদের একজন বলেন, ২০০৭ সালে তসলিমা নাসরিনের সঙ্গে কলকাতায় যে আচরণ করা হয়েছিল, তা নিয়ে তারা দুঃখিত। তিনি দাবি করেন, এবার তাকে সম্মানের সঙ্গে কলকাতায় ফিরিয়ে আনতে পেরে তারা আনন্দিত।

এদিকে বিজেপি বিধায়ক সৌরভ শিকদার বলেন, বর্তমানে পশ্চিমবঙ্গে আগের মতো ভয়ের পরিবেশ নেই। তিনি আরও দাবি করেন, বর্তমান রাজ্য সরকারের অবস্থানের কারণেই তসলিমা নাসরিন কলকাতায় আসতে পেরেছেন। তার ভাষ্য, বৈধভাবে ভারতে অবস্থানকারী একজন ব্যক্তি দেশের যেকোনো স্থানে যাওয়ার এবং মত প্রকাশের অধিকার রাখেন।

২০০৭ সালের পর দীর্ঘ সময় তসলিমা নাসরিন কলকাতায় ফিরতে পারেননি। সে সময় তার অবস্থানকে কেন্দ্র করে রাজ্যে রাজনৈতিক বিতর্ক ও আন্দোলনের ঘটনা ঘটেছিল। তবে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর এবার তিনি আবার কলকাতায় সফরে এলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কলকাতায় ফিরে নির্বাসন নিয়ে মুখ খুললেন তসলিমা

কলকাতায় ফিরে নির্বাসন নিয়ে মুখ খুললেন তসলিমা

অঙ্কুশকে নিয়ে নতুন গেম শোর পরিকল্পনা রাজের

অঙ্কুশকে নিয়ে নতুন গেম শোর পরিকল্পনা রাজের

অস্ত্রত্যাগে রাজি হামাস, সেনা সরাবে ইসরায়েল: ট্রাম্প

অস্ত্রত্যাগে রাজি হামাস, সেনা সরাবে ইসরায়েল: ট্রাম্প

ওমান উপকূলে ট্যাংকার জাহাজে হামলা

ওমান উপকূলে ট্যাংকার জাহাজে হামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App