×

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৭:৫৪ পিএম

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা বাড়তে থাকায় জর্ডানে অবস্থিত মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রয়োজন হলে অঞ্চলটি ত্যাগের বিষয়টি বিবেচনা করার পরামর্শ দিয়েছে।

শনিবার (১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক নিরাপত্তা বার্তায় দূতাবাস জানায়, বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা ও বাড়তি সচেতনতার সঙ্গে চলাফেরা করা উচিত। পাশাপাশি ফ্লাইট বাতিল, আকাশসীমা সাময়িক বন্ধ এবং ভ্রমণে সম্ভাব্য বিঘ্নের মতো পরিস্থিতির জন্য আগে থেকেই প্রস্তুত থাকতে বলা হয়েছে। খবর আনাদোলু এজেন্সির

এ ছাড়া, যারা বর্তমানে মধ্যপ্রাচ্যের বাইরে রয়েছেন, তাদের এই অঞ্চলে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। দূতাবাসের ভাষ্য, ইরান এবং দেশটির সমর্থিত গোষ্ঠীগুলো বিদেশে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা বা ব্যক্তিদের লক্ষ্যবস্তু করতে পারে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে বলেও সতর্ক করা হয়েছে।

জর্ডানে অবস্থানরত মার্কিন নাগরিকদের দেশটির সামরিক স্থাপনা ও ঘাঁটিগুলোতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা এবং সরকারি নিরাপত্তা সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এ সতর্কতা জারি করা হয়েছে। সিবিএস নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন চলতি সপ্তাহে ইরানের বিরুদ্ধে নতুন হামলার পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

এদিকে শনিবার কুয়েত কর্তৃপক্ষ জানায়, একটি সরকারি স্থাপনা ও বেসামরিক যানবাহন লক্ষ্য করে আসা একটি ইরানি ড্রোন প্রতিহত করা হয়েছে। একই দিনে ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালিতে একটি তেলবাহী জাহাজ অজ্ঞাত একটি প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। তবে দুটি ঘটনাতেই কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গৃহবধূর গোসলের ভিডিও ধারণ করে হয়রানি, ব্যবসায়ী গ্রেফতার

গৃহবধূর গোসলের ভিডিও ধারণ করে হয়রানি, ব্যবসায়ী গ্রেফতার

নির্বাহী আদেশে নিষিদ্ধ জামায়াত-শিবির

ফিরে দেখা ১ আগস্ট ২০২৪ নির্বাহী আদেশে নিষিদ্ধ জামায়াত-শিবির

গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না: নাহিদ ইসলাম

গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না: নাহিদ ইসলাম

আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু

আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App