×

আন্তর্জাতিক

রাশিয়ার সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১১:৩৮ পিএম

রাশিয়ার সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬

ছবি : সংগৃহীত

রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি ব্যস্ত সমুদ্রসৈকতে ইউক্রেনের একটি ড্রোন আঘাত হেনেছে। এতে ৩ শিশুসহ ৬ জন নিহত এবং অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির এক গভর্নর। খবর বিবিসির।

সোমবার (৩ আগস্ট) প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোনটি সমুদ্রসৈকতে আঘাত হানার আগে সেটিকে প্রতিহত করা হয়েছিল কি না, তা এখনো স্পষ্ট নয়।

ড্রোনটির লক্ষ্যবস্তু সম্ভবত সৈকত থেকে প্রায় ২৫ মাইল (৪০ কিলোমিটার) দূরে থাকা একটি রুশ নৌঘাঁটি ছিল। এ ঘটনায় প্রকাশিত ভিডিও ফুটেজ পর্যালোচনা করেছে বিবিসি ভেরিফাই।

এদিকে, মস্কোর প্রায় ১১২ মাইল (প্রায় ১৮০ কিলোমিটার) পূর্বে অবস্থিত অনলাইন মার্কেটপ্লেস ওয়াইল্ডবেরিজের একটি গুদামেও ইউক্রেনীয় ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি আসছে অক্টোবরে’

‘রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি আসছে অক্টোবরে’

‘খুঁটির সাথে বাবা বাঁধা, চা-রুটি খাওয়াচ্ছে শিশু কন্যা’, কী ঘটেছিল

ভিডিও ভাইরাল ‘খুঁটির সাথে বাবা বাঁধা, চা-রুটি খাওয়াচ্ছে শিশু কন্যা’, কী ঘটেছিল

‘২ কোটি দেন, সব সই করে দেব’— ভিডিও ভাইরালের পর প্রকৌশলী বরখাস্ত

‘২ কোটি দেন, সব সই করে দেব’— ভিডিও ভাইরালের পর প্রকৌশলী বরখাস্ত

চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ যে কারণে

চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ যে কারণে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App