×

আন্তর্জাতিক

ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধটা খুব শিগগিরই শেষ হবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৮:৫২ এএম

ইরানের সঙ্গে যুদ্ধটা খুব শিগগিরই শেষ হবে

ছবি: সংগৃহীত

দীর্ঘ পাঁচ মাস ধরে চলমান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সামরিক সংঘাতের মধ্যে তেহরানের সক্ষমতা নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমার মনে হয় ইরানের সঙ্গে যুদ্ধটা খুব শিগগিরই শেষ হবে। আমি মনে করি না তারা আর খুব বেশি দিন এটা চালিয়ে যেতে পারবে।”

বৃহস্পতিবার (৬ আগস্ট) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের এ কথা বলেন ট্রাম্প। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কিছু ধরনের অস্ত্রের মজুত সরবরাহে চাপ তৈরি হয়েছে।’

আরো পড়ুন: মেটাকে সাড়ে ১১ হাজার কোটি টাকার বেশি জরিমানা

এর আগে, গত মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইরানের সঙ্গে পাঁচ মাসের যুদ্ধে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী তাদের বৈশ্বিক মজুতে থাকা উচ্চ-নির্ভুলতার দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের বড় একটি অংশ ব্যবহার করে ফেলেছে।’

এদিকে, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের মজুত নিয়ে প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘কিছু ধরনের অত্যাধুনিক গোলাবারুদের সরবরাহ যুক্তরাষ্ট্রের ‘প্রায় সীমাহীন’ হলেও অন্য কিছু অস্ত্রের ক্ষেত্রে মজুত তুলনামূলকভাবে কম।’

তিনি বলেন, ‘আমাদের এমন কিছু ধরনের গোলাবারুদ আছে, যেগুলো অত্যন্ত শক্তিশালী এবং যার সরবরাহ কার্যত সীমাহীন। আবার কিছু ধরনের অস্ত্র আছে, যেগুলোর মজুত কিছুটা সীমিত।’

তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্প নতুন উৎপাদন কারখানা নির্মাণ করছে। এর মধ্যে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এবং টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির নতুন স্থাপনাও রয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের তারিখ ঘোষণা

একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের তারিখ ঘোষণা

অপ্রতিম হত্যা: যে নতুন তথ্য পাওয়া গেল ৪ সিসিটিভি ক্যামেরায়

অপ্রতিম হত্যা: যে নতুন তথ্য পাওয়া গেল ৪ সিসিটিভি ক্যামেরায়

সিলেটে হামের চাপ কমেনি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও দুই শিশুর

সিলেটে হামের চাপ কমেনি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও দুই শিশুর

বিএনপি নেতা ফারুক হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

বিএনপি নেতা ফারুক হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App