×

আন্তর্জাতিক

ইয়েমেনের সামরিক ঘাঁটিতে হামলা, নিহত ৫৮

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৯:৫০ এএম

ইয়েমেনের সামরিক ঘাঁটিতে হামলা, নিহত ৫৮

ছবি: সংগৃহীত

ইয়েমেনের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। এতে দেশটির অন্তত ৫৮ সেনা সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) মারিব প্রদেশের আল-রুওয়াইক এবং সৌদি সীমান্তসংলগ্ন হাদ্রামাউত প্রদেশের আল-আবর ও আল-ওয়াদিয়া এলাকার সামরিক ঘাঁটিগুলোতে একযোগে হামলা চালানো হয়।

সামরিক সূত্রের তথ্য অনুযায়ী, গত চার বছরে একদিনে ইয়েমেনে এটিই সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা। এক প্রতিবেদনে এ তথ্য বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

ইয়েমেনের সামরিক কর্মকর্তাদের বরাতে জানা গেছে, মারিবের একটি সেনা ক্যাম্পে সকালের সমাবেশ চলার সময় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে অন্তত ৪৫ সেনা নিহত হয়েছেন।

হুতি গোষ্ঠীর দাবি, সৌদি আরব-সমর্থিত বাহিনীর সামরিক তৎপরতা ও শক্তি বৃদ্ধির জবাব দিতেই এই হামলা চালানো হয়েছে।

আরো পড়ুন: শেখ হাসিনার সঙ্গেই দেশে ফিরবেন সাকিব

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, সরকারি বাহিনীর বিভিন্ন সামরিক অবস্থান লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়। হামলার লক্ষ্যবস্তু হিসেবে তিনি আল-রুওয়াইক, আল-থানিয়াহ ও আল-আবর এলাকার কথা উল্লেখ করেন।

তিনি আরো বলেন, পরিস্থিতির অবনতি হলে তা মোকাবিলায় হুতি বাহিনী প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে।

এদিকে, সংঘাতের প্রভাব সৌদি আরবেও ছড়িয়ে পড়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকায় হুতিদের হামলায় অন্তত ১১ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে সৌদি কর্মকর্তারা জানিয়েছেন।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার পাশাপাশি ইয়েমেনের চলমান সংঘাতও নতুন করে তীব্র হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারত থেকে দেশে এল ২.৩ টন টিয়ার গ্যাস

ভারত থেকে দেশে এল ২.৩ টন টিয়ার গ্যাস

আজ যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আজ যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ইয়েমেনের সামরিক ঘাঁটিতে হামলা, নিহত ৫৮

ইয়েমেনের সামরিক ঘাঁটিতে হামলা, নিহত ৫৮

ইতিহাসের পাতায় আজকের দিন

ইতিহাসের পাতায় আজকের দিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App