×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র সব শর্ত মানলেই খুলবে হরমুজ প্রণালি: ইরান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৬:৪৭ পিএম

যুক্তরাষ্ট্র সব শর্ত মানলেই খুলবে হরমুজ প্রণালি: ইরান

ছবি : সংগৃহীত

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনার অগ্রগতির ওপর নির্ভর করছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তবে এ বিষয়ে ওমানের সঙ্গে চলমান আলোচনার কোনো ভূমিকা নেই বলেও জানিয়েছে সংগঠনটি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির মুখপাত্র সারদার মোহেবি জানিয়েছেন, হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরানের নির্ধারিত কিছু ‘সুনির্দিষ্ট প্রক্রিয়া ও শর্ত’ রয়েছে।

মোহেবি বলেন, হরমুজ প্রণালিকে ইরান কেবল একটি অর্থনৈতিক নৌপথ হিসেবে দেখে না। এর সঙ্গে দেশের ভৌগোলিক অবস্থান ও কৌশলগত শক্তির বিষয়টিও জড়িত।

তিনি জানান, গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথ পুনরায় চালু করতে হলে যুক্তরাষ্ট্রকে ইরানের নির্ধারিত সব শর্ত সম্পূর্ণভাবে মেনে নিতে হবে। একই সঙ্গে আঞ্চলিক বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ করার দাবিও জানিয়েছে তেহরান।

আইআরজিসির এই মুখপাত্রের বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে নিলেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে।

এর মধ্য দিয়ে তেহরান স্পষ্ট করেছে, হরমুজ প্রণালির কার্যক্রম স্বাভাবিক করার বিষয়টি মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সমঝোতার ওপর নির্ভরশীল।

একই সঙ্গে ওমানের মধ্যস্থতায় চলমান আলোচনার মাধ্যমে হরমুজ প্রণালি ঘিরে তৈরি সংকটের সমাধান হতে পারে- এমন সম্ভাবনাও নাকচ করেছে আইআরজিসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ প্রয়োজন’

‘রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ প্রয়োজন’

দেশের ৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

দেশের ৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের হুঁশিয়ারি ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App