×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে এক মাসে প্রায় ৫১ হাজার অভিবাসী গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৬:৫৬ পিএম

যুক্তরাষ্ট্রে এক মাসে প্রায় ৫১ হাজার অভিবাসী গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী অভিযান আরও জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইসিই) গত এক মাসে প্রায় ৫১ হাজার অভিবাসীকে গ্রেপ্তার করেছে। সংস্থাটির ইতিহাসে এক মাসে এত বেশি গ্রেপ্তারের ঘটনা আগে ঘটেনি।

আইসিই প্রকাশিত তথ্য ও মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনের বরাতে জানা গেছে, গত মাসে প্রতিদিন গড়ে প্রায় ১ হাজার ৬৪৫ জনকে গ্রেপ্তার করেছে সংস্থাটি। এর আগে জুন মাসে প্রায় ৪৩ হাজার গ্রেপ্তারের রেকর্ড হয়েছিল। পরপর দুই মাসে নতুন রেকর্ডের মাধ্যমে আগের সংখ্যাকে ছাড়িয়ে গেছে আইসিই।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত ব্যক্তিদের শনাক্ত ও বহিষ্কারের অভিযান জোরদারের নির্দেশ দেন। এরপর থেকেই দেশজুড়ে ব্যাপক আকারে অভিবাসনবিরোধী অভিযান চালানো হচ্ছে।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে এই অভিযান তীব্র হয়েছে। এর মধ্যে জর্জিয়ায় শুধু অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১ হাজার ২২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গত মাসে বিভিন্ন বিমানবন্দরে অভিযান চালিয়ে ৩০ জনের বেশি ব্যক্তিকে আটক করা হয়।

ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) ও আইসিইর তথ্য অনুযায়ী, জুন পর্যন্ত চলতি অর্থবছরে মোট ৩ লাখ ৫৬ হাজার ৩৮৯ জনকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে এমন ব্যক্তিদের যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে দিতে এবং অভিবাসন আইন কার্যকর করতে এই কঠোর পদক্ষেপ প্রয়োজন বলে জানিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ।

হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিনের দাবি, অপরাধী ও অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার এই উদ্যোগকে ৮০ শতাংশ মার্কিনি সমর্থন করেন। তার মতে, এ ধরনের পদক্ষেপের মাধ্যমে দেশকে আরও নিরাপদ করা হচ্ছে।

তবে ট্রাম্প প্রশাসনের এই ব্যাপক অভিযান নিয়ে সমালোচনাও শুরু হয়েছে। অভিবাসী অধিকারকর্মীদের অভিযোগ, সাম্প্রতিক অভিযানে এমন অনেক ব্যক্তিকেও আটক করা হয়েছে যাদের কোনো অপরাধের রেকর্ড নেই। এমনকি বৈধভাবে কাজের অনুমতিপত্র কিংবা প্যারোল সংক্রান্ত নথি থাকা ব্যক্তিরাও এসব অভিযানের আওতায় পড়েছেন বলে দাবি করছেন তারা।

অন্যদিকে ট্রাম্পপন্থী ওভারসাইট প্রজেক্টের প্রধান মাইক হাউওয়েলের মতো কট্টর সমর্থকদের মতে, গ্রেপ্তারের এই সংখ্যা আরও বাড়ানো উচিত। এ ক্ষেত্রে কর্মক্ষেত্রকেন্দ্রিক অভিযান আরও বিস্তৃত করার পক্ষেও মত দিয়েছেন তিনি।

আইসিইর এক মাসে প্রায় ৫১ হাজার গ্রেপ্তারের এই রেকর্ড ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতিরই প্রতিফলন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও অভিবাসন ইস্যুটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সূত্র: দ্য ডন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App