×

আন্তর্জাতিক

প্রবল ঢেউয়ে ফেরি ডুবে নিহত ১৫, নিখোঁজ ২৭

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৩:০৯ পিএম

প্রবল ঢেউয়ে ফেরি ডুবে নিহত ১৫, নিখোঁজ ২৭

ছবি : সংগৃহীত

জিম্বাবুয়ের কারিবা হ্রদে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ফেরি ডুবে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর এখনো ২৭ জন নিখোঁজ রয়েছেন। বুধবার (১২ আগস্ট) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার প্রবল ঢেউয়ের আঘাতে ফেরিটি উল্টে ডুবে যায়। ফেরিটি উত্তরাঞ্চলীয় শহর কারিবা থেকে কয়েকটি দ্বীপ ও মাছ ধরার ক্যাম্পে যাত্রী পরিবহন করছিল।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় ফেরিটিতে ১১৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী, পাঁচজন ক্রু সদস্য ও কয়েকজন শিশু ছিল। অথচ ফেরিটির ধারণক্ষমতা ছিল ৯০ জন। অর্থাৎ ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত যাত্রী নিয়ে চলছিল এটি।

জিম্বাবুয়ের সিভিল প্রোটেকশন ইউনিট (সিপিইউ) জানিয়েছে, উদ্ধারকারী দল এখন পর্যন্ত ৭৭ জনকে জীবিত উদ্ধার করেছে। পাশাপাশি ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: এবার ট্রাম্পের ঘুম ভাঙাতে ‘নারী নিয়োগ’

তবে এখনো ২৭ জনের সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

সিপিইউ আরও জানিয়েছে, উদ্ধারকাজে সহায়তার জন্য একটি বিশেষায়িত জলযান ও উদ্ধারকারী ইউনিটকে বিমানযোগে দুর্ঘটনাস্থলে নেওয়া হয়েছে।

কারিবা হ্রদটি জিম্বাবুয়ে ও জাম্বিয়ার সীমান্তে অবস্থিত। দেশটির রাজধানী হারারে থেকে হ্রদটির দূরত্ব ৩০০ কিলোমিটারেরও বেশি।

জলধারণ ক্ষমতার দিক থেকে কারিবা হ্রদ বিশ্বের সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ হিসেবে পরিচিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অতি ভারী বৃষ্টি ও ভূমিধস হতে পারে ৫ জেলায়

অতি ভারী বৃষ্টি ও ভূমিধস হতে পারে ৫ জেলায়

মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা মানসুরি

মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা মানসুরি

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App