×

আন্তর্জাতিক

স্কুলে গুলি, নিহত দুই শিক্ষার্থী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১১:৫৬ এএম

স্কুলে গুলি, নিহত দুই শিক্ষার্থী

ছবি : সংগৃহীত

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের একটি উচ্চবিদ্যালয়ে গুলির ঘটনায় বন্দুকধারীসহ দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) দেশটির কর্মকর্তারা জানান, হামলাকারী নিজেও ওই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। এক মাসেরও কম সময়ের মধ্যে দেশটিতে এটি দ্বিতীয় স্কুলে গুলির ঘটনা।

জাম্বোয়াঙ্গা শহরের আতেনেও দে জাম্বোয়াঙ্গা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট একটি স্কুলে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নবম শ্রেণির ওই শিক্ষার্থী একটি পিস্তল ও একটি রাইফেল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে শ্রেণিকক্ষে থাকা শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি চালায়।

প্রাথমিক তদন্ত অনুযায়ী, হামলায় তার এক সহপাঠী নিহত হন। পরে বন্দুকধারী নিজেও আত্মহত্যা করে। ঘটনায় আর কেউ নিহত বা আহত হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট এরনাল্ড আন্দাল জানিয়েছেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। নতুন করে কোনো হতাহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

তিনি বলেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

 আরও পড়ুন: নোবিপ্রবিতে ছাত্রদলের দু’গ্রুপে ভয়াবহ সংঘর্ষ

স্থানীয় সংবাদমাধ্যম এএনসির প্রকাশিত ভিডিওতে স্কুলের প্রধান ফটকের বাইরে শিক্ষার্থী ও অভিভাবকদের জড়ো হতে দেখা যায়। ঘটনাস্থলে সশস্ত্র পুলিশ ও সেনাসদস্যদের মোতায়েন করা হয়। পরে অপরাধ তদন্তকারী কর্মকর্তারাও সেখানে পৌঁছান।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, প্রায় আট হেক্টর জায়গাজুড়ে স্কুলটির পাঁচতলা ভবন রয়েছে। সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক ও জুনিয়র হাইস্কুলের শিক্ষার্থীরা পড়াশোনা করে।

ফিলিপাইনে স্কুলে গুলির ঘটনা বিরল

ফিলিপাইনে স্কুলে গুলির ঘটনা তুলনামূলকভাবে বিরল। দেশটিতে আগ্নেয়াস্ত্রের মালিকানার ক্ষেত্রে কঠোর আইন রয়েছে। অস্ত্রের লাইসেন্স পেতে আবেদনকারীদের ব্যাকগ্রাউন্ড যাচাইয়ের পাশাপাশি মানসিক সক্ষমতা পরীক্ষার বিধানও রয়েছে। তবে দেশটিতে অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার এখনো বড় উদ্বেগের বিষয়।

এর আগে গত জুনে মধ্যাঞ্চলের তাকলোবান শহরের একটি সরকারি উচ্চবিদ্যালয়ে দুই শিক্ষার্থী গুলি চালায়। ওই ঘটনায় অন্তত তিন শিক্ষার্থী নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছিল।

এদিকে, গত ৭ আগস্ট থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠের একটি স্কুলেও এক শিক্ষার্থী গুলি চালিয়ে হত্যাকাণ্ড ঘটায়। এর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ফিলিপাইনে আবারও স্কুলে গুলির ঘটনা ঘটল।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপির মহাসচিব পদে আলোচনায় এগিয়ে যারা

বিএনপির মহাসচিব পদে আলোচনায় এগিয়ে যারা

একমাত্র ছাত্রদল দ্বারাই সম্ভব : মোনামি

একমাত্র ছাত্রদল দ্বারাই সম্ভব : মোনামি

প্রধানমন্ত্রীর সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা

প্রধানমন্ত্রীর সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা

স্কুলে গুলি, নিহত দুই শিক্ষার্থী

স্কুলে গুলি, নিহত দুই শিক্ষার্থী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App