×

আন্তর্জাতিক

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১০:০৯ এএম

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ আগুনের ঘটনায় বাংলাদেশিসহ অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে এক শিশু  রয়েছে। এছাড়া ১৫ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। 

বুধবার দিবাগত রাত প্রায় ২টার দিকে নগরীর নিউ মার্কেটের কাছে ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলের তিন তলায় আগুন লাগে আর কিছুক্ষণের মধ্যেই আশপাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়ে। হোটেলের অতিথিরা তখন ঘুমিয়ে ছিলেন বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে।

ভবনের ভেতরে বেশ কয়েকজন অতিথি আটকা পড়েন এবং একটি বড় ধরনের উদ্ধার অভিযান শুরু হয়।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, দমকল বিভাগের ভাষ্যমতে, অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিরা চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন।

প্রাথমিক প্রতিবেদন থেকে জানা গেছে, হোটেলটির তৃতীয় তলায় আগুন লাগে এবং সম্ভবত একটি এয়ার-কন্ডিশনার বিস্ফোরণের কারণে এর সূত্রপাত হয়েছে, যদিও এর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আগুন আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ায় হোটেলের ঘরগুলো দ্রুত ধোঁয়ায় ভরে যায়, যার ফলে অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা সতর্ক হয়ে বাইরে ছুটে আসেন। রাত ২টা ৭ মিনিটে দমকলকর্মীদের এই অগ্নিকাণ্ডের খবর জানানো হয়।

আগুন লাগার খবর পেয়ে চারটি দমকলের গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। একটি দুর্যোগ ব্যবস্থাপনা দলও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে যোগ দেয়। দমকলকর্মীরা ভবনের ভেতরে আটকা পড়াদের উদ্ধারের কাজ করেন এবং অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন: লন্ডনে দুর্বৃত্তের গুলিতে সিলেটের যুবক নিহত

"ঘন ধোঁয়ার কারণে দমকলকর্মীদের সিঁড়ি বেয়ে ওপরের তলাগুলোতে পৌঁছানো কঠিন হয়ে পড়েছিল। নয়জন মারা গেলেও, আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে," একজন পুলিশ কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানান।

"আমাদের অগ্রাধিকার হলো আটকা পড়াদের উদ্ধার করা এবং আগুন লাগার কারণ নির্ণয় করা। আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং শীতল করার প্রক্রিয়া চলছে," তিনি আরও যোগ করেন।

পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের মাত্র দুই দিন পরেই কলকাতার এই হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। ১৭ আগস্ট ভোরে তারাপীঠের হোটেল বিদেশিনীতে আগুন লেগে অন্তত আটজন নিহত এবং আরও অনেকে আহত হন।

পাঁচতলা হোটেলটির নিচতলায় ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগে, যখন বেশিরভাগ অতিথি ঘুমিয়ে ছিলেন। হোটেলটি তারাপীঠ মন্দিরের কাছে পবিত্র পুকুরটির পাশে অবস্থিত।

সূত্র: এনডিটিভি।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App