×

আন্তর্জাতিক

কলকাতায় অগ্নিকাণ্ড

মমতার সরকারকে দোষারোপ শুভেন্দুর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৫:০৮ পিএম

মমতার সরকারকে দোষারোপ শুভেন্দুর

ছবি: এআই

কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জন নিহত হয়েছে। এদের মধ্যে ৮ জন বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ মিশন।

এ ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু হোটেলগুলোর অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার অভিযোগ তুলে সাবেক মমতার সরকারকে দায়ী করেছে। তার দাবি, আগে থেকেই এসব হোটেলের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি।

তিনি বলেছেন, ‘এ দুর্ঘটনার জন্য রাজ্যের সাবেক মমতা সরকার দায়ী। যারা এসব হোটেলগুলোর নিরাপত্তা নিয়ে কোনো কাজই করেনি। তবে বর্তমানে সরকার ঘটনাস্থলে উদ্ধার অভিযান নিয়ে কাজ করছে এবং কী কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটল সেটির জন্য পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

আরে পড়ুন: কলকাতায় অগ্নিকাণ্ড: একই পরিবারর চার জনের মৃত্যু

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শুভেন্দু লিখেছেন, “কলকাতার মির্জা গালিব স্ট্রিটে মর্মান্তিক অগ্নিদুর্ঘটনায় নিহত আমি ক্ষুব্ধ এবং হতাশ। সেখানে বর্তমানে আমরা উদ্ধার অভিযান ও ঘটনার তদন্তের ওপর নজর রাখছি। কিন্তু যা হয়েছে সেটির বাস্তবতা আমাদের আজ উপেক্ষা করার সুযোগ নেই। সাবেক সরকার যে কি ধরনের ভয়াবহ গাফিলতি করেছে আজ এ ঘটনা আমাদের সেটিই মনে করে দেয়। গত কয়েক বছর ধরে শহর ও রাজ্যের অবকাঠামোগুলো কোনো ধরনের সরকারি তদারকি ছাড়াই গড়ে উঠতে দেওয়া হয়েছে। সাবেক সরকারের আমলে অনেক অবকাঠামো তৈরি হতে দেওয়া হয়েছে এবং সেগুলোতে হোটেল চালানো এবং অন্যান্য ব্যবসা পরিচালনা করতে দেওয়া হয়েছে। কিন্তু এগুলোতে বাধ্যতামূলক নিরাপত্তা ব্যবস্থা উপেক্ষা করা হয়েছে।”

শুভেন্দু জানিয়েছেন, ‘আহতদের পর্যাপ্ত ও সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া এ ঘটনার সম্পূর্ণ তদন্তে পাঁচ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।’

এর আগে, বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাত প্রায় ২টায় হোটেল শিখা ইনের তিন তলায় আগুন লাগে। এ সময় মুহূর্তের মধ্যেই আশপাশের ভবনগুলোতে আগুণ ছড়িয়ে পড়ে। এদিকে, হোটেলের অতিথিরা তখন ঘুমিয়ে ছিলেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

সূত্র: এএনআই

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশজুড়ে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

টিকটকার আয়েশা হত্যা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

টিকটকার আয়েশা হত্যা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

প্রেস ক্লাবের জমি নিয়ে বিরোধ, দ্বিতীয় পক্ষের বিরুদ্ধে ১৪৪ ধারা

প্রেস ক্লাবের জমি নিয়ে বিরোধ, দ্বিতীয় পক্ষের বিরুদ্ধে ১৪৪ ধারা

ফ্রান্সে ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

ফ্রান্সে ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App