×

আন্তর্জাতিক

কেনিয়ায় বিমান বিধ্বস্ত

৫ আমেরিকানসহ ও ইকুয়েডরের গোয়েন্দা প্রধান নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১০:০০ এএম

৫ আমেরিকানসহ ও ইকুয়েডরের গোয়েন্দা প্রধান নিহত

ছবি: সংগৃহীত

কেনিয়ায় একটি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে  ইকুয়েডরের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা ও তার স্ত্রী এবং পাঁচ মার্কিন নাগরিকসহ সাতজন নিহত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) স্থানীয় সময় সকাল ৯টা ১৩ মিনিটের দিকে কেনিয়ার সাম্বুরু কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার সকাল সোয়া ৯টার দিকে কেনিয়ার সাম্বুরু কাউন্টিতে এই দুর্ঘটনা ঘটে। 

কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটি (কেসিএএ) জানিয়েছে, লইসাবার একটি বন্যপ্রাণী সংরক্ষণাগার থেকে পর্যটকদের নিয়ে বিমানটি এওয়াসো নিয়রো নদীর দিকে যাওয়ার পথে এই বিপর্যয় ঘটে।

দুর্ঘটনার পর মাউন্ট ওলোলোকওয়ের বনাঞ্চলে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা যায় এবং ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। পরবর্তীতে কেনিয়া রেড ক্রসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা পরিচালনা করেন।

নিহতদের মধ্যে ছিলেন ইকুয়েডরের স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্স সেন্টারের সাবেক মহাপরিচালক মিশেল সেনসি-কন্টুগি। ৪৪ বছর বয়সী এই কর্মকর্তা ২০২৪ সালে গুরুত্বপূর্ণ ওই পদে নিয়োগ পেয়েছিলেন। তার মৃত্যুতে ইকুয়েডর সরকার গভীর শোক জানিয়েছে। দেশটির সাবেক প্রেসিডেন্ট গুইলেরমো লাসোও সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

দুর্ঘটনায় পড়া ইউরোকপ্টার ইসি১৩০ বি৪ হেলিকপ্টারটি পরিচালনার দায়িত্বে ছিল কেনিয়ার প্রতিষ্ঠান লেডি লরি হেলিকপ্টার্স। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে।

নিহত মার্কিন নাগরিকদের মধ্যে এনবিসিইউনিভার্সালের সাংবাদিক হোসে আলবার্তো সুয়ারেজও ছিলেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ। এনবিসিইউনিভার্সাল এক স্মারকলিপিতে তাকে একজন সম্মানিত নেতা এবং সহকর্মীদের প্রিয় বন্ধু হিসেবে স্মরণ করেছে।

আরো পড়ুন: মার্কিন নৌ অবরোধে ধৈর্যের বাঁধ ভাঙছে ইরানের

এ ছাড়া নিহতদের তালিকায় মিয়ামির রেস্তোরাঁ ব্যবসায়ী রজার দুয়ার্তের নামও উঠে এসেছে। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শোক জানিয়েছেন মার্কিন প্রতিনিধি কার্লোস আন্তোনিও জিমেনেজ। তবে নিহত অপর চার মার্কিন নাগরিকের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

দুর্ঘটনার পর প্রাথমিকভাবে জানানো হয়েছিল, নিহতদের মধ্যে ছয়জন পর্যটক ও একজন পাইলট ছিলেন। তবে হেলিকপ্টারটি কী কারণে দুর্ঘটনার কবলে পড়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে কেনিয়ায় একাধিক হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে নান্ডি কাউন্টিতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন সংসদ সদস্যও ছিলেন।

এর আগে ২০২৪ সালে ১১ জন আরোহী নিয়ে একটি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়। এতে দেশটির সামরিক প্রধান জেনারেল ফ্রান্সিস ওমন্ডি ওগোলাসহ ১০ জন নিহত হন। দুর্ঘটনায় মাত্র দুজন প্রাণে বেঁচে যান।

এ ছাড়া ২০২১ সালের জুনে রাজধানী নাইরোবির কাছে অবতরণের সময় আরেকটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ওই ঘটনায় অন্তত ১০ সেনা নিহত হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

আড়াই কোটির বাজার দেড় কোটিতে, তথ্য চাওয়ায় ‘হাইকোর্ট’ দেখালো ইউএনও

আড়াই কোটির বাজার দেড় কোটিতে, তথ্য চাওয়ায় ‘হাইকোর্ট’ দেখালো ইউএনও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App