×

আন্তর্জাতিক

ইয়েমেনি সেনাবাহিনীর অভিযানে হুথিদের দুই ঘাঁটি দখল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পিএম

ইয়েমেনি সেনাবাহিনীর অভিযানে হুথিদের দুই ঘাঁটি দখল

ছবি: সংগৃহীত

ইরান সমর্থিত সশস্ত্র হুথি বিদ্রোহীদের হটিয়ে তাদের দুটি ঘাঁটি নিয়ন্ত্রণে নিয়েছে ইয়েমেনি সেনাবাহিনী।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে এই তথ্য নিশ্চিত করেছেন ইয়েমেনের সৌদি সমর্থিত সরকারের তথ্য মন্ত্রণালয়ের সহকারী আন্ডার সেক্রেটারি ফায়াদ আল-নুমান।

গত কাল শুক্রবার আনাদোলু এজেন্সিকে ফায়াদ আল নুমান বলেছেন, “তাইজ প্রদেশের আল-ওয়াজিয়াহ জেলা ও লাহজ প্রদেশের আল-সুবাইহা এলাকার মধ্যবর্তী আল-আঘবারা রণাঙ্গনে হুথি যোদ্ধাদের সাথে তীব্র সংঘাতের পর আল-বাজলা পর্বত ও মাদখুলা এলাকার নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে ইয়েমেনি সেনাবাহিনী।”

আল-নুমান জানান, লড়াই চলাকালে সরকারি বাহিনী হুথিদের জানমালের ও সরঞ্জামের ক্ষতিসাধন করেছে এবং দলটির শক্তিশালীকরণকারী বাহিনীর ওপর আঘাত হেনেছে।

আরো পড়ুন: প্রেমিককে দিয়ে স্বামীকে হত্যা, অতঃপর

তিনি আরও বলেন, “সশস্ত্র বাহিনী তাইজের পশ্চিমে আল-ওয়াজিয়াহ জেলার আল-দারিফা এলাকার আল-হারথা গ্রামে হুথি যোদ্ধাদের অন্যান্য অবস্থান ও সামরিক যানবাহনও লক্ষ্যবস্তু করেছে।”

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আল-আঘবারা এলাকাটিকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করে হুথি গোষ্ঠী; কারণ লাহজ ও তাইজ—এই দুই প্রদেশের মধ্যবর্তী অবস্থানে থাকায় এই এলাকা থেকে উভয় প্রদেশের বিভিন্ন ঘাঁটির যোদ্ধাদের সঙ্গে যোগাযোগ রাখা সহজ হয়। 

হুথি গোষ্ঠীর পক্ষ থেকে এখনও এ প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, ইয়েমেনের বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর সঙ্গে তীব্র সংঘাত এবং তার জেরে ভূখণ্ডগত নিয়ন্ত্রণ চ্যালেঞ্জের মুখে পড়ায় দুই ঘাঁটি হারানোর পর প্রতিক্রিয়া জানানো থেকে বিরত রয়েছে এই গোষ্ঠী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংগীতশিল্পী সাহেদ আলী মারা গেছেন

সংগীতশিল্পী সাহেদ আলী মারা গেছেন

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জলবায়ু সহনশীল নগর গড়তে বিশ্বনেতাদের অঙ্গীকার

জলবায়ু সহনশীল নগর গড়তে বিশ্বনেতাদের অঙ্গীকার

উপপুলিশ কমিশনার নাজমুল ইসলাম বরখাস্ত

কর্মস্থলে অনুপস্থিতি উপপুলিশ কমিশনার নাজমুল ইসলাম বরখাস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App