×

আন্তর্জাতিক

প্রেমিককে দিয়ে স্বামীকে হত্যা, অতঃপর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ এএম

প্রেমিককে দিয়ে স্বামীকে হত্যা, অতঃপর

ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশে প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখার ক্ষোভে প্রেমিক ও তার সহযোগীকে দিয়ে নিজের স্বামীকেই হত্যার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। তবে পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য— হত্যার পর স্বামীর লাশ গুম এবং আলামত সরিয়ে ফেলতেও ওই ঘাতক প্রেমিককে সাহায্য করেছিলেন খোদ স্ত্রী। চাঞ্চল্যকর এই ঘটনার দুদিন পর একটি খালের ধার থেকে কাঠের বাক্সে বন্দি অবস্থায় ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) অভিযুক্ত ওই নারী, তার প্রেমিক ও প্রেমিকের সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ওই নারীর ১৬ বছর বয়সি ছেলেকেও আটক করা হয়েছে।

লখনৌ দক্ষিণের উপপুলিশ কমিশনার (ডিসিপি) মোহাম্মদ মুস্তাক বলেন, ‘অভিযুক্ত নারী সুফিয়া বানুর সঙ্গে নিহত রামকিশোর বাল্মীকির প্রায় চার বছর ধরে সম্পর্ক ছিল। প্রায় দুই বছর আগে তাদের বিয়ে হয়।’

তিনি বলেন, ‘সুফিয়ার সঙ্গে ৫২ বছর বয়সি মুন্না ওরফে মুচ্ছড়েরও সম্পর্ক ছিল। বিষয়টি রামকিশোর জানতে পারলে দাম্পত্য কলহ শুরু হয়। বিশেষ করে রামকিশোর তার প্রথম স্ত্রী কবিতা দেবীর কাছে আবার যাতায়াত শুরু করেন এবং তাকে আর্থিক সহায়তা দেন। এতে ক্ষুব্ধ হন সুফিয়া।’

পুলিশের ভাষ্য অনুযায়ী, এরপর মুন্না ও তার ৪০ বছর বয়সি সহযোগী মোহাম্মদ ইকবালের সঙ্গে যোগসাজশ করে স্বামীকে হত্যার পরিকল্পনা করেন ওই নারী।

পুলিশ জানায়, ১৪ সেপ্টেম্বর রাতে শুরু করে ১৫ সেপ্টেম্বর ভোরের মধ্যে সুফিয়া ওই দুই ব্যক্তিকে নিজের বাড়িতে ডেকে আনেন। তাদের প্রবেশের সুবিধার জন্য তিনি আগে থেকেই ঘরের দরজা খোলা রেখেছিলেন বলে অভিযোগ। পরে তারা ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় রামকিশোরকে ছুরিকাঘাত করে হত্যা করেন বলে পুলিশের দাবি।

আরো পড়ুন: বাস-ট্রাক সংঘর্ষে হতাহত ১৬

হত্যার পর ঘটনা আড়াল করতে ঘরের মেঝেতে প্লাস্টারের কাজ করা হয়। পাশাপাশি রক্তমাখা ঝাড়ু, রামকিশোরের ব্যবহৃত পোশাক এবং হত্যায় ব্যবহৃত ছুরিটি লুকিয়ে ফেলা হয়।

এরপর সুফিয়া তার ১৬ বছর বয়সি ছেলেকে ডেকে আনেন। পুলিশ বলছে, পরে চারজন মিলে রামকিশোরের মরদেহ খাটের নিচে রাখা একটি কাঠের বাক্সে গোপন করে রাখেন।

পুলিশের তথ্যমতে, ১৫ থেকে ১৬ সেপ্টেম্বরের মধ্যবর্তী রাতে ই-রিকশায় করে মরদেহটি কানাখা এলাকার ভাবাখাদা এলাকায় নেওয়া হয়। পরে সেখানে একটি খালের সেতুর নিচে মরদেহটি ফেলে দেওয়া হয় বলে জানায় পুলিশ।

ডিসিপি জানান, ‘ই-রিকশাটির সম্ভাব্য চলাচলের পথে প্রায় ১৭০ থেকে ১৮০টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হয়। পাশাপাশি প্রযুক্তিগত তথ্য ও মাঠপর্যায়ের গোয়েন্দা তথ্যের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করা হয়।’

পরে সুফিয়া বানু, মুন্না ও মোহাম্মদ ইকবালকে গ্রেপ্তার করা হয়। একই ঘটনায় সুফিয়ার ১৬ বছর বয়সী ছেলেকেও আটক করেছে পুলিশ। হত্যায় ব্যবহৃত ছুরি ও লাশ পরিবহনে ব্যবহৃত ই-রিকশাটিও উদ্ধার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাইকোর্টে বাড়ছে রিট মামলার নিষ্পত্তি, কমবে মামলার চাপ

হাইকোর্টে বাড়ছে রিট মামলার নিষ্পত্তি, কমবে মামলার চাপ

প্রেমিককে দিয়ে স্বামীকে হত্যা, অতঃপর

প্রেমিককে দিয়ে স্বামীকে হত্যা, অতঃপর

ইতিহাসের পাতায় আজকের দিন

ইতিহাসের পাতায় আজকের দিন

বাস-ট্রাক সংঘর্ষে হতাহত ১৬

বাস-ট্রাক সংঘর্ষে হতাহত ১৬

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App