×

আন্তর্জাতিক

নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ থেকে হলিউড তারকাসহ গ্রেপ্তার শতাধিক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পিএম

নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ থেকে হলিউড তারকাসহ গ্রেপ্তার শতাধিক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে বিক্ষোভ থেকে অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী সুসান সারান্ডনকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ থেকে অস্কারজয়ী অভিনেত্রী ও রাজনীতিকসহ প্রায় ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেতানিয়াহুর ভাষণ ও সফরকে কেন্দ্র করে এই বিক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা গাজায় হাজার হাজার মানুষকে হত্যার জন্য তাঁকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে আখ্যায়িত করেন।

বার্তা সংস্থা রয়টার্স ও দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার মিডটাউন ম্যানহাটন এলাকায় চলা এই বিক্ষোভ থেকে গ্রেপ্তার হওয়া উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী সুসান সারান্ডন, এমি পুরস্কারজয়ী অভিনেত্রী হান্না আইনবাইন্ডার, মার্কিন কংগ্রেসপ্রার্থী দারিয়ালিজা আভিলা শেভালিয়ের এবং নিউইয়র্ক সিটি কাউন্সিলের সদস্য চি ওসে।

বিক্ষোভে অংশ নেওয়া ম্যানহাটন এলাকার এক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মানিজেহ মোরাদিয়ান বলেন, “গাজায় যা করা হচ্ছে, তাতে একটি সমাজকে নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে। আমাদের করের অর্থে এসব নৃশংসতা চালানো হচ্ছে, যার বিরুদ্ধে কথা বলা আমাদের নৈতিক দায়িত্ব। এসবের সাফাই গাওয়ার জন্য নেতানিয়াহুর জাতিসংঘের মঞ্চ ব্যবহারের কোনো অধিকার নেই।”

আরও পড়ুন: জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া

এদিকে সাধারণ পরিষদের অধিবেশনে নেতানিয়াহু মঞ্চে ওঠার পরপরই বিভিন্ন দেশের কূটনীতিক ও প্রতিনিধিরা প্রতিবাদস্বরূপ কক্ষ ছেড়ে ‘ওয়াকআউট’ করেন। এ সময় উপস্থিত প্রতিনিধিদের একাংশ তাঁকে উদ্দেশ করে দুয়ো দেন, তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর নিজস্ব প্রতিনিধিদল দাঁড়িয়ে তাঁকে স্বাগত জানায়। ভাষণে নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে ইসরায়েলি সামরিক কার্যক্রমের পক্ষে সাফাই গাওয়ার চেষ্টা করেন।


জাতিসংঘ সদর দপ্তরের বাইরে ‘জিউইশ ভয়েস ফর পিস’ নামের একটি ইহুদি অধিকারগোষ্ঠীর নেতৃত্বে এই বিক্ষোভের আয়োজন করা হয়। ফিলিস্তিনপন্থী এই বিক্ষোভে প্রায় ২০০ মানুষ অংশ নেন। এ সময় তাঁদের গায়ে থাকা সাদা টি-শার্টে ‘যুদ্ধ নয়’, ‘বোমা নয়, মানুষের জন্য অর্থ দাও’ এবং ‘ফিলিস্তিন মুক্ত করো’ এর মতো স্লোগান লেখা ছিল।

বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে স্লোগান দিতে থাকলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সড়কে বসে থাকা বিক্ষোভকারীদের পুলিশ ধাপে ধাপে টেনেহিঁচড়ে সরিয়ে নেয় এবং প্লাস্টিকের বন্ধনী দিয়ে হাত বেঁধে পুলিশের বাসে তোলে। এ সময় বাসের বাইরে থাকা অন্য বিক্ষোভকারীরা ‘নেতানিয়াহু জাহান্নামে যাও’ বলে স্লোগান দিতে থাকেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ৭ দিনের ‘রূপরেখা’ দিল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ৭ দিনের ‘রূপরেখা’ দিল ইরান

যুবলীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, আটক ৬

যুবলীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, আটক ৬

সাগরপথে মায়ানমারে পাচারের চেষ্টা, ৯৭৫ বস্তা সার জব্দ

সাগরপথে মায়ানমারে পাচারের চেষ্টা, ৯৭৫ বস্তা সার জব্দ

দেড় কোটির দুটি কষ্টিপাথরসহ তিনজন গ্রেপ্তার

দেড় কোটির দুটি কষ্টিপাথরসহ তিনজন গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App