×

আন্তর্জাতিক

বাড়ি থেকেই বের হতে পারছি না: মমতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ পিএম

বাড়ি থেকেই বের হতে পারছি না: মমতা

ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে নিজ বাড়ি থেকেও বের হতে পারছেন না বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নির্বাচনে বড় জয়ের পর বিজেপি পশ্চিমবঙ্গে ‘নৈরাজ্য’ ও ‘স্বৈরাচারী শাসন’ চালাচ্ছে বলে অভিযোগ করেন মমতা। তার দাবি, রাজ্যে রাজনৈতিক উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে এবং তৃণমূলের নেতাকর্মীদের ওপর ধারাবাহিকভাবে হামলা চালানো হচ্ছে।

দলীয় সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, বৈঠকে মমতা বলেন, ‘আমি এখন আমার বাড়ি থেকেই বের হতে পারছি না।’ এ সময় তৃণমূল নেতাদের লক্ষ্য করে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া হামলার ঘটনাগুলোও তিনি বৈঠকে তুলে ধরেন।

এর আগে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় তৃণমূলের কয়েকজন নেতা বিক্ষোভের মুখে পড়েন। কোথাও কোথাও তাদের লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনাও ঘটে। তৃণমূলের অভিযোগ, এসব ঘটনা বিজেপির পরিকল্পনায় ঘটানো হয়েছে। তবে বিজেপির দাবি, এগুলো তৃণমূলের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ।

সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে গত সপ্তাহে হুগলিতে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে হামলার ঘটনাটি আলোচনায় আসে। বিক্ষুব্ধ জনতা তার গাড়ি লক্ষ্য করে ডিম ও ইটপাটকেল ছোড়ে বলে জানা যায়।

নয়াদিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন মমতা। ভোটার তালিকা থেকে ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে তিনি প্রধান নির্বাচন কমিশনারকে ‘ভ্যানিশ কুমার’ বলে কটাক্ষ করেন।

দলীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর কার্যক্রম নিয়েও আপত্তি জানান মমতা। তিনি এই প্রক্রিয়াকে ‘গণ্ডগোল পাকানোর কার্যক্রম’ হিসেবে অভিহিত করে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এসআইআর প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে যৌথ কৌশল নির্ধারণ করতে দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে ২০টির বেশি বিরোধী দলের নেতারা অংশ নেন। এসআইআর সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনের অভ্যন্তরে মতপার্থক্যের খবরের মধ্যেই বিরোধী জোট প্রধান নির্বাচন কমিশনারকে অপসারণের দাবি তোলে।

তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, কমিশনারদের মধ্যে কোনো বিষয়ে আলোচনা বা মতপার্থক্য থাকাটা প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ারই অংশ। নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে বিচার জনগণের: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে বিচার জনগণের: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু

হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদির

হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদির

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App