×

আন্তর্জাতিক

দিল্লির আন্দোলনে তরুণদের মুখপাত্র নেহা বোরা আটক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৩:২১ পিএম

দিল্লির আন্দোলনে তরুণদের মুখপাত্র নেহা বোরা আটক

ছবি: সংগৃহীত

ছাত্রসংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) কেন্দ্রীয় সভাপতি নেহা বোরাকে আটক করেছে পুলিশ। তাঁকে একটি পুলিশ বাসে রাখা হয়েছে। সেখানে বিক্ষোভকারীরা বাসটি ঘিরে রেখেছেন।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে নেহা বোরা জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলা আন্দোলনের জায়গা বদলে ফেলা হয়েছে। নয়াদিল্লির যন্তর মন্তরের বদলে দিল্লি হাটে স্থানান্তর করা হয়েছে। এমন ঘোষণার পর নেহাকে আটক করা হলো। 

২৯ বছর বয়সী নেহা বোরা দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী। সেই সঙ্গে তিনি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী–লেনিনবাদী) লিবারেশন বা সিপিআই (এমএল) লিবারেশনের ছাত্রসংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি।

আরও পড়ুন: দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলা শিক্ষার্থী ও তরুণদের আন্দোলনের ‘পোস্টার গার্ল’ হয়ে উঠেছেন এই তরুণী।

বিক্ষোভের আগেই আটক একাধিক পরিচিত মুখ

১০ অক্টোবর যন্তর মন্তরে সিজেপির ডাকা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে তরুণেরা দিল্লিতে জড়ো হন। নির্বাচন কমিশনের কথিত অনিয়মের প্রতিবাদ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল।

কর্মসূচি শুরুর আগেই দিল্লি পুলিশ ধ্রুব রাঠি, তুষার গান্ধী, অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে আটক করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পুলিশের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে সিজেপি।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

দিল্লির আন্দোলনে তরুণদের মুখপাত্র নেহা বোরা আটক

দিল্লির আন্দোলনে তরুণদের মুখপাত্র নেহা বোরা আটক

মক্কা-মদিনায় আক্রমণ হলে বাহিনী পাঠাতে প্রস্তুত ঢাকা

হুমায়ুন কবির মক্কা-মদিনায় আক্রমণ হলে বাহিনী পাঠাতে প্রস্তুত ঢাকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App