×

আন্তর্জাতিক

মিয়ানমারের স্টেট কাউন্সিলর সু চির বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৩৬ পিএম

মিয়ানমারের স্টেট কাউন্সিলর সু চির বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ
মিয়ানমারের নেত্রী এবং দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চি'র বাড়ির কমপাউন্ডে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়েছে। খবর বিবিসির। বৃহস্পতিবার সকালে ইয়াঙ্গুনে সু চি'র বাড়ির কমপাউন্ডে এ বোমাটি নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেনসু চি'র দপ্তরের একজন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সু চি'র বাসার কমপাউন্ডে যখন বোমাটি নিক্ষেপ করা হয় তখন তিনি বাড়িতে ছিলেন না। বর্তমানে তিনি নেপিডুতে অবস্থান করছেন। তার দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, বোমাটি নিক্ষেপের পর দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়েছে। বোমা নিক্ষেপের সঙ্গে কারা জড়িত সেটি এখন নিশ্চিত করে কিছু বলতে পারছেন না কর্মকর্তারা। সন্দেহভাজনদের খোঁজে নিরাপত্তা বাহিনী ব্যাপক তল্লাশি শুরু করেছে বলে একজন কর্মকর্তা জানিয়েছেন। সু চি'র বাড়িতে বোমা নিক্ষেপের ঘটনা এমন এক সময়ে ঘটেছে যখন রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক চাপের মুখে আছেন তিনি। গত সপ্তাহে সাবেক মার্কিন কূটনীতিক বিল রিচার্ডসন অভিযোগ তুলেছেন, রোহিঙ্গা সংকট সমাধানের ক্ষেত্রে সু চি'র আন্তরিকতার অভাব আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App