×

আন্তর্জাতিক

হংকংয়ে ডাবল-ডেকার বাস উল্টে ১৮ জন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০১৮, ১০:২০ এএম

হংকংয়ে ডাবল-ডেকার বাস উল্টে ১৮ জন নিহত
একটি ডাবল-ডেকার বাস উল্টে হংকংয়ে ১৮ জন নিহত হয়েছে। এর মধ্যে তিনজন নারী। এ ছাড়া আহত হয়েছে প্রায় ৫০ জন। শনিবার নতুন অঞ্চল (নিউ টেরিটরিজ) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, একটি ঘোড় দৌড় থেকে দর্শক ও কর্মীদের নিয়ে আসছিল বাসটি। কিন্তু নতুন অঞ্চলে এসে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ১৮ জনের মৃত্যু হয়। যদিও প্রথম দিকে ১৯ জন নিহতের কথা বলা হয়। আর আহত হয় প্রায় ৫০ জন। এদের অনেককেই ফায়ার সার্ভিসের কর্মীরা বাস কেটে বের করেছেন। কেউ কেউ বলেছেন, বাসটি খুব দ্রুত গতিতে চলছিল। পুলিশ চালককে আটক করে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। পুলিশের মুখপাত্র লী চি ওয়াই বলেছেন, চালক এখন বন্দি রয়েছে। সংশ্লিষ্ট এলাকার পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। প্রসঙ্গত, হংকংয়ের গণপরিবহন সাধারণত নিরাপদ। বড় ধরনের কোনো দুর্ঘটনা খুবই বিরল। এর আগে সর্বশেষ ২০০৩ সালে একটি ডাবল-ডেকার বাস একটি লরির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গেলে ২১ জনের প্রাণহানি ঘটে। পরে লরি চালকের সাত মাসের কারাদণ্ড হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App