×

আন্তর্জাতিক

উত্তর প্রদেশে কৃষক হত্যার প্রতিবাদ করায় প্রিয়াঙ্কা গান্ধী আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২১, ১১:৩৪ এএম

ভারতের উত্তর প্রদেশের লখিমপুর খিরিতে চার কৃষকের হত্যার প্রতিবাদে এক বিক্ষোভে যাচ্ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধীসহ অন্যরা। যাওয়ার পথেই প্রিয়াঙ্কাকে আটক করেছে দেশটির পুলিশ। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির।

কংগ্রেস দাবি করছে, হরগাঁও থেকে গ্রেপ্তার করা হয়েছে প্রিয়াঙ্কা গান্ধীকে। পুলিশ তার গাড়ি আটকানোর পর পায়ে হেঁটেই লখিমপুরের দিকে রওনা হন তিনি। লখিমপুর যাওয়ার পথে দফায় দফায় বাধা দেয়া হয় তাকে। অন্যদিকে পুলিশের দাবি লক্ষ্ণৌ থেকে আটক করা হয়েছে তাকে।

প্রায় পাঁচ ঘণ্টা পুলিশের সঙ্গে তর্কবিতর্কের পর সোমবার ভোরে প্রিয়াঙ্কাকে হরগাঁও থানা এলাকায় আটক করে পুলিশ। এরপর তাকে সীতাপুর জেলার একটি গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়। টুইটারে কংগ্রেসের পক্ষ থেকে এ কথা বলা হয়েছে।

লখিমপুর খিরি যাওয়ার পথে প্রিয়াঙ্কা ঘটনার কথা বর্ণনা করে বলেন, ভারতে কৃষকদের যেভাবে পদদলিত করা হচ্ছে, তাতে আমার নিন্দার ভাষা নেই। কয়েক মাস ধরে কৃষকরা তাদের আওয়াজ তোলার চেষ্টা করছে, কিন্তু সরকার শুনতে প্রস্তুত নয়। আজকের ঘটনা দেখাল যে এই সরকার কৃষকদের পিষে ফেলার রাজনীতি করছে।...এই দেশ কৃষকদের দেশ।

গৃহবন্দী রাখার আদেশের প্রতিক্রিয়া জানিয়ে প্রিয়াঙ্কা বলেন, আমি বাড়ি থেকে বের হয়ে কোনো অপরাধ করছি না। শুধু ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করতে চাই এবং তাদের দুঃখের কথা শুনতে চাই। তাদের সমবেদনা জানাতে চাই। আমি কি ভুল করছি? যদি কিছু ভুল করে থাকি, তাহলে আপনার গ্রেপ্তারি পরোয়ানা থাকা উচিত। পুলিশ আমাকে কেন আটকে দিয়েছে?

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র ও উত্তর প্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশব মৌর্যের সফরের প্রতিবাদে সোমবার সকাল থেকে বিক্ষোভ করে আসছিলেন কৃষকরা। এ সময় দুই মন্ত্রীর কনভয়ের একটি গাড়ি স্থানীয় দুই কৃষককে পিষে দেয়। এর প্রতিক্রিয়া হিসেবে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। এ উত্তেজনায় চার জন কৃষকসহ আটজনের প্রাণহানি হয় বলে জানায় পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষার্থী ভিসা আরও সহজ করল জার্মান দূতাবাস

শিক্ষার্থী ভিসা আরও সহজ করল জার্মান দূতাবাস

পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে বিদায় বাংলাদেশের

পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে বিদায় বাংলাদেশের

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App