×

জামায়াত

জামায়াত আমির আজ সমাবেশ করবেন দক্ষিণের ৩ জেলায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪২ এএম

জামায়াত আমির আজ সমাবেশ করবেন দক্ষিণের ৩ জেলায়

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি। এ লক্ষ্যে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দেশের দক্ষিণাঞ্চলের তিন জেলা বরিশাল, পটুয়াখালী ও পিরোজপুর সফর করবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

দলীয় সূত্র জানায়, এই সফরে তিনি বরিশাল বিভাগের তিন জেলায় টানা তিনটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন। ‘দাঁড়িপাল্লা’ প্রতীক এবং ১১ দলীয় জোটের প্রার্থীদের পক্ষে মাঠে নেমে সরাসরি ভোটারদের সঙ্গে কথা বলবেন জামায়াত আমির।

জানা গেছে, এসব জনসভায় বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী এবং ১১ দলীয় জোটের মোট ২০ জন প্রার্থী উপস্থিত থাকবেন।

সফরসূচি অনুযায়ী, ৬ ফেব্রুয়ারি সকাল ১০টার মধ্যে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় প্রথম জনসভায় যোগ দেবেন ডা. শফিকুর রহমান। এরপর দুপুর ১২টায় পটুয়াখালীর বাউফলে দ্বিতীয় জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সবশেষে জুমার নামাজের পর পিরোজপুরের ঝালকাঠিতে তৃতীয় জনসভায় অংশ নেবেন তিনি।

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ-কাজিরহাট) আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন বলেন, মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট আর সি কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াত আমির। 

নেতাকর্মীদের মতে, নির্বাচনের শেষ পর্যায়ে এসে জামায়াত আমিরের এই এক দিনের টানা সফর দলীয় প্রার্থীদের মনোবল বাড়ানোর পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনগুলোতে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করতে পারে।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App