×

জামায়াত

বিরোধীদলীয় নেতা

ফ্যাসিবাদ কায়েম করলে জনগণ আপনাদেরও তাড়াবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৫:৫৮ পিএম

ফ্যাসিবাদ কায়েম করলে জনগণ আপনাদেরও তাড়াবে

ছবি : সংগৃহীত

সরকারের উদ্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণ একবার ফ্যাসিবাদকে প্রত্যাখ্যান করেছে। ভবিষ্যতে কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা করলে জনগণ তাদের বিরুদ্ধেও অবস্থান নেবে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচার দাবিতে আয়োজিত এ সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, দেশের বিভিন্ন এলাকায় ঘুরে মানুষের একটি অভিন্ন দাবি শুনেছেন গণভোটে দেওয়া রায় বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, জনগণ পরিবর্তন ও সংস্কারের পক্ষে রায় দিয়েছে, এখন সেই রায়ের বাস্তব প্রতিফলন দেখতে চায়।

তিনি বলেন, “জনগণ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে সংস্কারের পক্ষে মত দিয়েছে। সেই গণরায়ের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। এ বিষয়ে কোনো ধরনের গড়িমসি গ্রহণযোগ্য হবে না।”

সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, বর্তমান সরকারও আওয়ামী লীগের শাসনামলের মতো দলীয়করণ ও দুর্নীতির পথে হাঁটছে বলে জনগণের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তিনি বলেন, “আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না। জনগণ একবার ফ্যাসিবাদকে বিদায় করেছে। কেউ যদি আবার সেই পথ অনুসরণ করে, জনগণ তাদেরও প্রত্যাখ্যান করবে।”

ডা. শফিকুর রহমান আরও বলেন, “আমরা শহীদদের রক্তের সঙ্গে, জুলাইয়ের আন্দোলনের যোদ্ধাদের সঙ্গে এবং দেশের মানুষের সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা করব না। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রয়োজন হলে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত আছি।”

তিনি নেতাকর্মীদের আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলেন, সময় এলে ঢাকামুখী কর্মসূচির ডাক দেওয়া হবে। একই সঙ্গে দেশ থেকে ফ্যাসিবাদ, দুর্নীতি, চাঁদাবাজি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভিন্ন বক্তব্য দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি

আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি

ইরান যুদ্ধের প্রভাবে তেলের বাজারে ঝুঁকি, কঠিন সময়ের ইঙ্গিত

ইরান যুদ্ধের প্রভাবে তেলের বাজারে ঝুঁকি, কঠিন সময়ের ইঙ্গিত

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই ইস্যুতেই পতন শিক্ষামন্ত্রীর

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই ইস্যুতেই পতন শিক্ষামন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App