×

জামায়াত

পরকীয়ার অভিযোগে মারধরের শিকার জামায়াত নেতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০১:২২ পিএম

পরকীয়ার অভিযোগে মারধরের শিকার জামায়াত নেতা

ছবি : সংগৃহীত

পটুয়াখালীর বাউফল উপজেলায় এক গৃহবধূর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে জামায়াতের এক স্থানীয় নেতাকে মারধরের ঘটনা ঘটেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি নিয়ে উভয় পক্ষই পরস্পরবিরোধী দাবি করেছে।

বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত ফারুক হোসেন প্যাদা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি।

স্থানীয়দের ভাষ্য, এক গৃহবধূর সঙ্গে সম্পর্কের অভিযোগ তুলে কয়েকজন ফারুক হোসেনকে আটক করে মারধর করেন। পরে খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

তবে অভিযোগ অস্বীকার করে ফারুক হোসেন দাবি করেন, স্থানীয় সাইদুল, পারভেজসহ মৃধা বাড়ির কয়েকজন পূর্বশত্রুতার জেরে তার ওপর হামলা চালিয়েছেন। হামলার সময় তার কাছ থেকে ৫০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

আরো পড়ুন : এমপি নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি দিলো জামায়াত

ফারুক বলেন, তার বিরুদ্ধে আনা অনৈতিক সম্পর্কের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। পূর্ববিরোধকে কেন্দ্র করেই তাকে পরিকল্পিতভাবে মারধর করা হয়েছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।

অন্যদিকে, সংশ্লিষ্ট গৃহবধূর শাশুড়ি জাহানারা বেগমের দাবি, ফারুক দীর্ঘদিন ধরে তার পুত্রবধূকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন এবং অর্থের প্রলোভন দেখাতেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশও হয়েছিল। এরপরও তিনি কুপ্রস্তাব দিয়ে আসছিলেন বলে অভিযোগ করেন তিনি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমিরাতে এক ধাক্কায় ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

আমিরাতে এক ধাক্কায় ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

একনেকের টেবিলে বৈদ্যুতিক রেল-মেট্রোরেলসহ ১৫ প্রকল্প

একনেকের টেবিলে বৈদ্যুতিক রেল-মেট্রোরেলসহ ১৫ প্রকল্প

ইরানের তেল দখলে রাখার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের তেল দখলে রাখার হুঁশিয়ারি ট্রাম্পের

ডিএমপিতে বড় রদবদল

ডিএমপিতে বড় রদবদল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App