×

জামায়াত

এমপি নাসির উদ্দিনকে শিশির মনিরের খোলা চিঠি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১০:৫৮ এএম

এমপি নাসির উদ্দিনকে শিশির মনিরের খোলা চিঠি

ছবি ; সংগৃহীত

সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর বসতবাড়ির দলিল রেজিস্ট্রি করাকে কেন্দ্র করে তৈরি হওয়া পারিবারিক বিরোধ নিজেদের মধ্যে মিটিয়ে ফেলার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শিশির মনির।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ ‘শিশির মনির মিডিয়া সেল’-এ সংসদ সদস্যের উদ্দেশে দেওয়া এক খোলা চিঠিতে তিনি এ আহ্বান জানান।

চিঠিতে শিশির মনির বলেন, বর্তমান পরিস্থিতিতে নাছির উদ্দিন চৌধুরীর শারীরিক ও মানসিক অবস্থার বিষয়টি তিনি জানেন। এ অবস্থায় চিঠিটি পড়ে তিনি সরাসরি কোনো ব্যবস্থা নিতে না পারলেও তার স্বজনরা বিষয়টি তাকে জানাতে পারেন বলে উল্লেখ করেন তিনি।

শিশির মনির আরও বলেন, বিষয়টি শুরুতে একান্ত পারিবারিক বিরোধের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন তা জাতীয় পর্যায়ে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দিরাই-শাল্লার বাসিন্দা হিসেবে এ ঘটনায় তিনি বিব্রত ও উদ্বিগ্ন বলেও চিঠিতে উল্লেখ করেন।

তিনি বলেন, নাছির উদ্দিন চৌধুরী তাদের নির্বাচিত জনপ্রতিনিধি। অতীতে তিনি অনেক মানুষের সমস্যার সমাধানে ভূমিকা রেখেছেন। অথচ এখন তাকে ঘিরে পারিবারিক বিরোধ প্রকাশ্যে আসায় বিষয়টি দুঃখজনক হয়ে উঠেছে।

আরও পড়ুন: মধ্যরাতে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১৪

এ অবস্থায় বিরোধটি আর না বাড়িয়ে পরিবারের সদস্যদের নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান শিশির মনির। চিঠির শেষাংশে তিনি প্রত্যাশা করেন, নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করে দ্রুত এই ঘটনার ইতি টানা হবে।

এর আগে, অসুস্থতার সুযোগ নিয়ে সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর গলায় রামদা ঠেকিয়ে তার বসতবাড়ির দলিল রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগে সোমবার (১০ আগস্ট) দিরাই আদালতে একটি মামলা করা হয়। মামলাটি করেন এমপির স্ত্রী পারভীন আক্তার।

মামলায় নাছির উদ্দিন চৌধুরীর তিন সৎ ভাইসহ মোট আটজনকে আসামি করা হয়েছে। অভিযোগটি গণমাধ্যমে প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। এর মধ্যেই পারিবারিক বিরোধ মীমাংসার আহ্বান জানিয়ে সংসদ সদস্যকে খোলা চিঠি দিলেন শিশির মনির।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App