×

জামায়াত

ডা. শফিকুর রহমানের সঙ্গে ব্রুনাই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পিএম

ডা. শফিকুর রহমানের সঙ্গে ব্রুনাই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ছবি : সংগৃহীত

বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রুনাইয়ের রাষ্ট্রদূত হাজি হারিস বিন হাজি ওসমান।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামীর মিডিয়া উইং বিষয়টি নিশ্চিত করেছে।

বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশ ও ব্রুনাইয়ের পারস্পরিক সম্পর্ক এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে খোলামেলা আলোচনা হয়। বিশেষ করে, বাংলাদেশের চলমান জ্বালানি সংকট নিরসনে ব্রুনেইয়ের সম্ভাব্য ভূমিকা ও অবদান নিয়ে আলোচনা হয়।

একই সঙ্গে, দুই দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ভবিষ্যতে বাংলাদেশ ও ব্রুনাইয়ের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে প্রত্যয় ব্যক্ত করা হয়।

বৈঠক শেষে বিরোধীদলীয় নেতা মান্যবর হাইকমিশনারকে জুলাই আন্দোলনের বিভিন্ন গ্রাফিতি ঘুরে ঘুরে দেখান।

বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয় : ফজলুর রহমান

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয় : ফজলুর রহমান

রাজধানীতে ৩ সাংবাদিকের ওপর হামলা

রাজধানীতে ৩ সাংবাদিকের ওপর হামলা

‘যে প্রমাণ উপস্থাপন করেছি, জিয়াউলের সর্বোচ্চ শাস্তির সম্ভাবনা’

প্রসিকিউটর মিজানুল ইসলাম ‘যে প্রমাণ উপস্থাপন করেছি, জিয়াউলের সর্বোচ্চ শাস্তির সম্ভাবনা’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App