×

সরকারি চাকরি

ফায়ার সার্ভিসের বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পিএম

ফায়ার সার্ভিসের বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

ছবি: সংগৃহীত

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটিতে ৯ ক্যাটাগরির পদে মোট ১৯৭ জনকে নিয়োগ দেওয়া হবে।
আগ্রহীরা আগামী ৯ মে ২০২৬, বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন।

১. পদের নাম: সাঁট-লিপিকার কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১টি
বেতন-স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা

২. পদের নাম:ধর্মীয় শিক্ষক (ইসলাম)
পদসংখ্যা: ১টি
বেতন-স্কেল: ৯৭০০-২৩৪৯০ টাকা

৩. পদের নাম: ইঞ্জিন ড্রাইভার (মেরিন)
পদসংখ্যা: ১টি
বেতন- স্কেল: ৯৭০০-২৩৪৯০ টাকা

৪. পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: ১৩
বেতন-স্কেল: ৯৭০০-২৩৪৯০ টাকা

৫. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৯
বেতন-স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা

৬. পদের নাম: ফায়ারফাইটার (পুরুষ ও মহিলা)
পদসংখ্যা: ১৬৫
বেতন-স্কেল: ৯০০০-২১৮০০ টাকা

৭. পদের নাম: নার্সিং অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ২
বেতন-স্কেল: ৯০০০-২১৮০০ টাকা

৮. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৪
বেতন-স্কেল: ৮২৫০-২০০১০ টাকা

৯. পদের নাম: সহকারী হোজ রিপেয়ারার
পদসংখ্যা:  ১টি
বেতন- স্কেল: ৮২৫০-২০০১০ টাকা

শারীরিক যোগ্যতা (ফায়ারফাইটার পদের জন্য)

পুরুষ: উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি, বুক ৩২ ইঞ্চি।
মহিলা: উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৩ ইঞ্চি, বুক ৩০ ইঞ্চি।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত হতে হবে।

বয়সসীমা: ১ এপ্রিল ২০২৬ তারিখে ১, ২, ৩, ৪, ৫, ৮ এবং ৯ নম্বর পদের আবেদনকারী প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছর। ৬ ও ৭ নম্বর পদের জন্য ১৮ থেকে ২০ বছর।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা http://fscd.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আরও বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের জন্য কেনা হবে দাঙ্গা নিয়ন্ত্রণকারী যানসহ ৫৮৩০ বাহন

পুলিশের জন্য কেনা হবে দাঙ্গা নিয়ন্ত্রণকারী যানসহ ৫৮৩০ বাহন

টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে আজ থেকে

টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে আজ থেকে

সংঘর্ষের পর অবরুদ্ধ ঢাকা-আরিচা মহাসড়ক, আশুলিয়ায় ৩ প্লাটুন বিজিবি

সংঘর্ষের পর অবরুদ্ধ ঢাকা-আরিচা মহাসড়ক, আশুলিয়ায় ৩ প্লাটুন বিজিবি

ঢাকা-আরিচা মহাসড়কে পোশাকশ্রমিকদের বিক্ষোভ-অবরোধ

ঢাকা-আরিচা মহাসড়কে পোশাকশ্রমিকদের বিক্ষোভ-অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App