×

চাকরির খবর

সেনাবাহিনীতে নতুন নিয়োগ, এসএসসি পাসেই আবেদনের সুযোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৩:১৪ পিএম

সেনাবাহিনীতে নতুন নিয়োগ, এসএসসি পাসেই আবেদনের সুযোগ

ছবি : সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীতে টেকনিক্যাল শাখায় ‘সৈনিক’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসএসসি বা সমমান পাস প্রার্থীরা এ নিয়োগে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন শুরু হয়েছে ১৫ আগস্ট থেকে, যা চলবে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ

যোগ্যতা

প্রার্থীকে এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ পেতে হবে। মাদরাসা, কারিগরি ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞপ্তিতে উল্লেখিত সংশ্লিষ্ট বিষয়ে তিন মাসের ট্রেড কোর্স সম্পন্ন থাকতে হবে।

নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্য

পদসৈনিক, টেকনিক্যাল শাখা
চাকরির ধরন স্থায়ী
প্রার্থীর ধরন  পুরুষ
কর্মস্থল বাংলাদেশের যেকোনো স্থান
আবেদন শুরু ১৫ আগস্ট ২০২৬
আবেদনের শেষ সময় ৩০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন পদ্ধতিঅনলাইন

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীরা টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে এসএমএস অথবা বাংলাদেশ সেনাবাহিনীর নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে আবেদন করতে পারবেন।

আবেদনের সময় ৩০০×৩০০ পিক্সেল আকারের ছবি এবং ৩০০×৮০ পিক্সেল আকারের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

অনলাইনে আবেদন সম্পন্ন করার পর প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। আবেদনের সাত দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট না করলে পরবর্তী সময়ে সেটি প্রিন্ট করার সুযোগ থাকবে না। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। অসম্পূর্ণ আবেদনও বাতিল বলে গণ্য হবে।

আবেদন ফি

আবেদন করতে মোট ৩০০ টাকা ফি দিতে হবে। এর মধ্যে পরীক্ষার ফি ২০০ টাকা এবং রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা।

যেভাবে প্রার্থী বাছাই

নিয়োগ প্রক্রিয়ায় কয়েকটি ধাপে প্রার্থী নির্বাচন করা হবে। এর মধ্যে রয়েছে-

  • স্বাস্থ্য পরীক্ষা
  • শারীরিক পরীক্ষা
  • লিখিত পরীক্ষা
  • সাক্ষাৎকার

লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয়ে প্রশ্ন থাকবে।

বিস্তারিত যোগ্যতা, ট্রেড, আবেদন পদ্ধতি ও অন্যান্য শর্ত জানতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রকাশিত সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতি নির্বাচনের আগে ৭০ অনুচ্ছেদ নিয়ে প্রশ্ন তোলা অবান্তর: গয়েশ্বর

রাষ্ট্রপতি নির্বাচনের আগে ৭০ অনুচ্ছেদ নিয়ে প্রশ্ন তোলা অবান্তর: গয়েশ্বর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে অটো ফাইন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে অটো ফাইন

প্রধানমন্ত্রীর হোটেল দাবি করে পর্যটককে হুমকি, অতঃপর...

প্রধানমন্ত্রীর হোটেল দাবি করে পর্যটককে হুমকি, অতঃপর...

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App