×

খুলনা

মেহেরপুর হাসপাতালকে দূর্নীতি ও দালাল মুক্ত করা হবে- এমপি তাজউদ্দিন

Icon

মর্তুজা ফারুক রুপক, মেহেরপুর থেকে

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২১ পিএম

মেহেরপুর হাসপাতালকে দূর্নীতি ও দালাল মুক্ত করা হবে- এমপি তাজউদ্দিন

ছবি: কাগজ প্রতিবেদক

মেহেরপুর ১ আসনের নবনির্বাচিত সাংসদ মাওলানা তাজউদ্দিন খান বলেছেন, মেহেরপুর জেনারেল হাসপাতালকে দূর্নীতি ও দালাল মুক্ত করা হবে। সুচিকিৎসা নিশ্চিত করা হবে। এছাড়াও হাসপাতালের জনবলসহ যা যা সংকট রয়েছে সে গুলো নিরসনের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের পর সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন তিনি। 

তাজউদ্দিন আরও বলেন, হাসপাতালে সল্প সমস্যাতেও রেফার্ডের নামে রোগী হয়রানির অভিযোগ এসেছে। এ ধরনের হয়রানি বন্ধে ব্যাবস্থা নেয়া হবে। মেহেরপুরের সকল মানুষের নির্ভরযোগ্য সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে এই হাসপাতালকে।

এসময় মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক ডা. বুলবুল কবীর, জেলা জামায়াতের সাধারন সম্পাদক ইকবাল হোসেন, সদর উপজেলা জামায়াতের আমির সোহেল রানা, ডা. আব্দুস সালামসহ জামায়াত কর্মীরা হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্ন অভিযানে অংশ গ্রহন করেন।


 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

সংসদে প্রশ্ন হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

সারজিস আলম বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

মেঘনায় সরকারি খাসজমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদ অভিযান

মেঘনায় সরকারি খাসজমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদ অভিযান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App