×

খুলনা

কয়রা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

Icon

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৬:৩০ পিএম

কয়রা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

ছবি: ভোরের কাগজ

খুলনার কয়রা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ মে) সকাল ১০টায় প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি শেখ হারুন অর রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নিতিশ সানা ও মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক জি এম মোনায়েম, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, প্রচার সম্পাদক মোস্তফা রিজওয়ানুল করিম এবং নির্বাহী সদস্য শেখ সিরাজুদ্দৌলা লিংকনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে সভাপতি বলেন, কয়রা প্রেসক্লাব একটি ঐতিহ্যবাহী সংগঠন হলেও দীর্ঘদিন ধরে বিতর্ক ও একচ্ছত্র নিয়ন্ত্রণে এটি স্থবির হয়ে পড়ে। ২০২৪ সালে তা পুনর্গঠন করে পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে নতুনভাবে কার্যক্রম শুরু করা হয়েছে। 

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ক্লাবটি আবারও গণমানুষের আস্থার সংগঠনে পরিণত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান অবরুদ্ধ ইসলামাবাদ

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App