×

খুলনা

গাছে উঠে অজ্ঞান যুবক, ফায়ার সার্ভিসের সফল উদ্ধার

Icon

মো. শামীম হাসান সুজন, শরণখোলা প্রতিনিধি

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৫:২৪ পিএম

গাছে উঠে অজ্ঞান যুবক, ফায়ার সার্ভিসের সফল উদ্ধার

ছবি: সংগৃহীত

বাগেরহাটের শরণখোলায় একটি উঁচু চাম্বল গাছের মগডালে ডাল কাটতে উঠে অজ্ঞান হয়ে পড়া এক ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয় এলাকাবাসী।

শুক্রবার (৮ মে) দুপুরে উপজেলার ৩নং রায়েন্দা ইউনিয়নের ৭নং উত্তর তাফালবাড়ী ওয়ার্ডে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

উদ্ধারকৃত ব্যক্তির নাম দেবাশীষ তালুকদার (৪৭)। তিনি ওই গ্রামের শ্রী চিত্তরঞ্জন তালুকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দেবাশীষ তালুকদার দুপুরে বাড়ির একটি উঁচু চাম্বল গাছের ডাল কাটার জন্য ওপরে ওঠেন। গাছের মগডালে পৌঁছানোর পর প্রচণ্ড গরমে তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন এবং একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে মগডালে পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং তাৎক্ষণিকভাবে শরণখোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে খবর দেন।

খবর পেয়ে শরণখোলা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহযোগিতায় অত্যন্ত সতর্কতার সাথে তারা গাছের মগডাল থেকে অচেতন দেবাশীষকে নামিয়ে আনতে সক্ষম হন। সময়মতো উদ্ধার হওয়ায় বড় ধরণের কোনো দুর্ঘটনা থেকে রক্ষা পান তিনি।

এ বিষয়ে শরণখোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মো. আফতাব-ই-আলম বলেন, ‘অতিরিক্ত গরমে দুর্বল হয়ে পড়ায় ওই ব্যক্তি গাছের ওপরই জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় তাকে নিরাপদে নিচে নামিয়ে আনতে সক্ষম হয়।’

তিনি আরও সতর্ক করে বলেন, ‘শরণখোলায় বিগত বছরগুলোতে গাছ থেকে পড়ে প্রাণহানি বা পঙ্গু হওয়ার মতো অনেক ঘটনা ঘটেছে। তাই উঁচু গাছে ওঠার আগে প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম নিশ্চিত করা এবং শারীরিক সুস্থতার বিষয়টি খেয়াল রাখা অত্যন্ত জরুরি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ব্যবসায়ীরা সংসদ সদস্য হয়ে শুধু নিজেদের স্বার্থই দেখে’

‘ব্যবসায়ীরা সংসদ সদস্য হয়ে শুধু নিজেদের স্বার্থই দেখে’

বিদ্যালয়ের পরীক্ষা বন্ধ রেখে ব্যবসায়ী সমিতির ভোট, ক্ষুব্ধ অভিভাবক

বিদ্যালয়ের পরীক্ষা বন্ধ রেখে ব্যবসায়ী সমিতির ভোট, ক্ষুব্ধ অভিভাবক

অবশেষে জটিলতা কাটল, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি

অবশেষে জটিলতা কাটল, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি

আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাহরাইনে গ্রেপ্তার ৪১

আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাহরাইনে গ্রেপ্তার ৪১

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App