×

খুলনা

ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

Icon

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২৬, ০৫:২৫ পিএম

ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ছবি: সংগৃহীত

যশোরের শার্শায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

সোমবার (১১ মে) সকালে উপজেলার নাভারণ-সাতক্ষীরা মহাসড়কে উলাশি গিলাপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শার্শা উপজেলার উলাশি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে শাহিন হোসেন (৩৫)। একই গ্রামের আতিয়ার রহমান গাইনের ছেলে তোফাজ্জেল হোসেন (৪৫)। তারা উভয়েই মোটরসাইকেলের আরোহী ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকালে শাহিন নিজের ক্ষেতের কাঁচা মরিচ নিয়ে বিক্রির উদ্দেশ্যে তোফাজ্জেল মোটরসাইকেলে করে নাভারণ বাজারের দিকে রওনা হয়েছিলেন। কিন্তু নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের গিলাপোল এলাকায় পৌঁছাতেই সাতক্ষীরাগামী একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই প্রাণ হারান দুই আরোহী শাহিন ও তোফাজ্জেল।

নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) গোপাল কর্মকার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পরপরই চালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। ট্রাকের চালক ও হেলপারকে শনাক্ত করে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আগামী ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠাবে সরকার

আরিফুল হক আগামী ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠাবে সরকার

মাদ্রাসা প্রধানদের ইউজার আইডি, পাসওয়ার্ড সংরক্ষণের কড়া নির্দেশ

মাদ্রাসা প্রধানদের ইউজার আইডি, পাসওয়ার্ড সংরক্ষণের কড়া নির্দেশ

১৮ জেলায় বন্যা নিয়ে সতর্কতা জারি

১৮ জেলায় বন্যা নিয়ে সতর্কতা জারি

প্রতিকূলতার মধ্যেও ঘুরে দাঁড়ানোর সক্ষমতা দেখাচ্ছে বাংলাদেশ: এডিবি

প্রতিকূলতার মধ্যেও ঘুরে দাঁড়ানোর সক্ষমতা দেখাচ্ছে বাংলাদেশ: এডিবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App