×

খুলনা

রামিসা হত্যার প্রতিবাদে খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৫:২৬ পিএম

রামিসা হত্যার প্রতিবাদে খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ

ছবি: সংগৃৃহীত

শিশু রামিসা হত্যার বিচার, চাঁদাবাজি-সন্ত্রাসের অবসান ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খুলনা মহানগর ইসলামী ছাত্রশিবির। আজ শুক্রবার (২২ মে) মিছিলটি বাদ জুমা খুলনা মহানগরীর নিউমার্কেট বায়তুন নূর মসজিদ চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ময়লাপোতা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এ সময় শিবিরের নেতাকর্মীরা ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘ধর্ষকদের আস্তানা, এই বাংলায় হবে নাৎ’, ‘আমার বোন কবরে, প্রশাসন কি করে’, ‘বিচার চাই বিচার চাই, রামিসা হত্যার বিচার চাই’ ইত্যাদি স্লোগান দেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন,‘জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ আজ অন্যায়-সন্ত্রাসের অভয়ারণ্য হয়ে উঠেছে। ঘরে থাকা আমাদের মা-বোনেরাও আজ নিরাপদ নয়। শিশু রামিসার ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে দোষীদের বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে।

মহানগর ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসানের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী। মহানগর সেক্রেটারি ইসরাফিল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক মহানগর সভাপতি জাহিদুর রহমান নাঈম।

বিক্ষোভ মিছিলে মহানগর ছাত্রশিবির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আহমেদ সালেহীন, কামরুল হাসান, এস এম বেলাল হোসেন, আব্দুর রশিদ, ফারহান তূর্য, ইমরানুল হক, সেলিম হোসেন, গোলাম মুয়িজ্জু, জে আই সাবিত, আদনান মল্লিক যুবরাজ, নাঈম হোসাইন, হামজা, সুলাইমান আবিদ, হযরত আলী, হাবিবুল্লাহ রাজু প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাটোয়ারীর ওপর হামলা, ছাত্রদল নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

পাটোয়ারীর ওপর হামলা, ছাত্রদল নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

দেশের ৯ অঞ্চলে ঝড়ের আভাস

দেশের ৯ অঞ্চলে ঝড়ের আভাস

লঙ্কান প্রিমিয়ার লিগে যে দলে খেলতে পারেন সাকিব

লঙ্কান প্রিমিয়ার লিগে যে দলে খেলতে পারেন সাকিব

কাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

কাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App