×

খুলনা

শরণখোলায় জমে উঠেছে কোরবানির পশুর হাট

Icon

মো. শামীম হাসান সুজন, শরণখোলা (বাগেরহাট)

প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৪:৫৯ পিএম

শরণখোলায় জমে উঠেছে কোরবানির পশুর হাট

ছবি: ভোরের কাগজ

বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির গরু ছাগলের বিক্রির হাট জমে উঠেছে। শরণখোলা উপজেলায় ৪ টি ইউনিয়নে মোট ২ টি বাজারে গরু ছাগলের হাট বসেছে। 

সবচেয়ে বড় কেরবানীর পশুর হাটটি বসেছে শরণখোলা উপজেলার ১ নং ধানসাগর ইউনিয়নের আমড়াগাছিয়া ও রায়েন্দা বাজারে।

আমড়াগাছিয়া বাজারে বিভিন্ন জায়গা থেকে দেশি এবং খামারে লালন পালন করা গরু ছাগল নিয়ে আসায় প্রচুর ক্রেতা ভিড় করেছে । গত বছরের তুলনায় এই বছর আমড়াগাছিয়া বাজারে বিক্রি বেশি। 

আমড়াগাছিয়া বাজারের বাজার ইজারাদার শামীম আহমেদ বাদল বলেন বিগত বছরের তুলনায় এই বছরে আমড়াগাছিয়া বাজারে অনেক ব্যাপারীরা বিভিন্ন জায়গা থেকে গরু ছাগল নিয়ে এসেছে সেই সাথে ক্রেতাদের প্রচুর উপস্থিতি। আমাদের বাজারে হাসিল (খাজনা) খুবই কম নেওয়ার কারনে প্রত্যাশা অনুযায়ী গরু ছাগল বিক্রি হচ্ছে। 

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শামিনুল হক বলেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরু ছাগলের হাটে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। গরু ছাগলের হাটে অসাধু চক্র কোন ধরনের অন্যায় কাজ না করতে পারে এজন্য শরণখোলা থানা পুলিশ সব সময় সতর্ক আছে।

শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ হাসান বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শরণখোলা উপজেলার প্রতিটি গরু ছাগলের হাটে জাল টাকা সনাক্তকরণ মেশিন, প্রচন্ড গরমে গরু-ছাগল অসুস্থ হয়ে পড়তে পারে এজন্য প্রানী চিকিৎসক এবং বেপারী ও ক্রেতাদের জন্য বিশুদ্ধ পানি সরবরাহ সহ বিশ্রাম ঘরের ব্যবস্থা করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষার্থী ভিসা আরও সহজ করল জার্মান দূতাবাস

শিক্ষার্থী ভিসা আরও সহজ করল জার্মান দূতাবাস

পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে বিদায় বাংলাদেশের

পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে বিদায় বাংলাদেশের

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App