×

খুলনা

শরণখোলায় ডেঙ্গু নিয়ন্ত্রণে শরণখোলায় জনসচেতনতা কার্যক্রম

Icon

মো. শামীম হাসান সুজন, শরণখোলা প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৬:৪১ পিএম

শরণখোলায় ডেঙ্গু নিয়ন্ত্রণে শরণখোলায় জনসচেতনতা কার্যক্রম

ছবি : সংগৃহীত

বাগেরহাটের শরণখোলা উপজেলায় এডিস মশার বংশবিস্তার রোধ, ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (৬ জুন) সকাল ১০টায় শরণখোলা উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্থিতা হাওলাদার।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস, আবাসিক মেডিকেল অফিসার ডা. কেয়ামনি, স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য মেডিকেল অফিসার, নার্স, সাংবাদিক এবং পরিচ্ছন্নতা কর্মীরা।

র‍্যালি শেষে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন অপরিচ্ছন্ন স্থান পরিষ্কার করার কার্যক্রম শুরু করা হয়। এ সময় মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে এডিস মশার বিস্তার রোধে উদ্যোগ নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস বলেন, এডিস মশার বংশবিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংস করার লক্ষ্যে এখন থেকে প্রতি শনিবার নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমও অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনকে কারা হামলা করেছিল, মিললো পরিচয়

বাঁধনকে কারা হামলা করেছিল, মিললো পরিচয়

নতুন দায়িত্ব পেলেন নোয়াখালী-১ আসনের এমপি

নতুন দায়িত্ব পেলেন নোয়াখালী-১ আসনের এমপি

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App