×

খুলনা

ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত দুই মুসল্লি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০২:০৬ পিএম

ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত দুই মুসল্লি

ছবি: সংগৃহীত

খুলনা নগরে ফজরের নামাজের সময় এক মসজিদে গুলির ঘটনা ঘটেছে। এতে দুই মুসল্লি গুলিবিদ্ধ হয়েছেন। যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে নগরের দৌলতপুরে পশ্চিম কাশিপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে এ ঘটনা ঘটে। 

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার মো. আব্দুর রাজ্জাক এ তথ্য জানান।

গুলিবিদ্ধরা হলেন- উত্তর কাশিপুর এলাকার প্রয়াত জব্বার শেখের ছেলে ও মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম (৪৫) এবং একই এলাকার প্রয়াত আব্দুল খালেকের ছেলে আলম মণ্ডল (৫৫)।

পুলিশ কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ফজরের নামাজ আদায়ের সময় কয়েকজন ব্যক্তি মসজিদে প্রবেশ করে লোকমান হাকিমকে লক্ষ্য করে গুলি করে। গুলি লোকমানের মাথায় লাগে। এ সময় পাশে থাকা আলম মণ্ডলও গুলিবিদ্ধ হন, তার মাথা, গলার বাম পাশ এবং ডান হাতের বাহুতে গুলি লেগেছে।

পরে তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে লোকমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছে।

আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে। হামলার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত খুলনা নগরে ১৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ৫ অগাস্ট গণ-অভ্যুত্থানের পর সংঘটিত ৩৪টি হত্যাকাণ্ডের সঙ্গে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সংশ্লিষ্টতা পেয়েছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাকিবকে কোটি টাকার ঘড়ি উপহার দিলো চ্যানেল আই

শাকিবকে কোটি টাকার ঘড়ি উপহার দিলো চ্যানেল আই

৬১ রানে তিন উইকেট হারিয়েও বাংলাদেশের সংগ্রহ ২৭৫

৬১ রানে তিন উইকেট হারিয়েও বাংলাদেশের সংগ্রহ ২৭৫

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

আত্মসমর্পণ করছেন আমির হামজা

আত্মসমর্পণ করছেন আমির হামজা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App