×

খুলনা

শরণখোলা সরকারি ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শামছুল আলমের মৃত্যুবার্ষিকীতে আলোচনা-দোয়া

Icon

শরণখোলা উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৮:৫৩ পিএম

শরণখোলা সরকারি ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শামছুল আলমের মৃত্যুবার্ষিকীতে আলোচনা-দোয়া

ছবি: সংগৃহীত

বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার শরণখোলা সরকারি ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মরহুম শামছুল আলম তালুকদারের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান হয়েছে।

শরণখোলা সরকারি ডিগ্রি কলেজের হলরুমে আজ সোমবার (১৫ জুন) সকাল ১০টায় মুক্তিযুদ্ধ চলাকালীন সুন্দরবন সাব-সেক্টরের সেকেন্ড ইন কমান্ডার, বাগেরহাট জেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মরহুম শামছুল আলম তালুকদারের ১২তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে কলেজে অধ্যায়নরত ছাত্র-ছাত্রী, শিক্ষক কর্মচারী, আমন্ত্রিত অতিথি, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হন।

শরণখোলা সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোল্যা নজরুল ইসলামের সঞ্চালনায় প্রথমেই স্মৃতিচারণমূলক আলোচনা করেন অনুষ্ঠানের সভাপতি শরণখোলা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নুরুল আলম ফকির। 

এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, পঞ্চায়েত সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আলীম আল রেজা, অর্থনীতি বিভাগের প্রভাষক আকন আলমগীর, মার্কেটিং বিভাগের প্রভাষক মো. নুরুল আমীন খান, ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল জলিল, রসায়ন বিভাগের প্রদর্শক মো. আব্দুল বারেক খান, কম্পিউটার ডেমোনেস্ট্রেটর কাম-মেকানিক মো. মনিরুজ্জামান। আলোচনা শেষে বীর মুক্তিযোদ্ধা মরহুম শামছুল আলম তালুকদারের আত্মার মাগফেরাতের জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জেনারেল আজিজ ও স্ত্রীর সম্পদে নজর দুদকের

জেনারেল আজিজ ও স্ত্রীর সম্পদে নজর দুদকের

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের টুর্নামেন্ট, উদ্বোধন করলেন উপাচার্য

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের টুর্নামেন্ট, উদ্বোধন করলেন উপাচার্য

নারীবান্ধব শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে জামায়াতের ১৫ দফা প্রস্তাব

নারীবান্ধব শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে জামায়াতের ১৫ দফা প্রস্তাব

বিশ্বে বাড়ার প্রবীণের সংখ্যা কী জানেন?

বিশ্বে বাড়ার প্রবীণের সংখ্যা কী জানেন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App