×

খুলনা

লোডশেডিংয়ের ক্ষোভে কয়রা বিদ্যুৎ অফিসে ভাঙচুর

পল্লী বিদ্যুৎ কর্মচারী আহত

Icon

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৬:১৪ পিএম

লোডশেডিংয়ের ক্ষোভে কয়রা বিদ্যুৎ অফিসে ভাঙচুর

ছবি: সংগৃহীত

খুলনার কয়রা উপজেলায় দীর্ঘদিনের অতিরিক্ত লোডশেডিংকে কেন্দ্র করে পল্লী বিদ্যুৎ সমিতির কয়রা জোনাল অফিসে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে সংঘটিত এ ঘটনায় বাধা দিতে গিয়ে ওয়াহিদুজ্জামান মোল্লা (২৫) নামের এক বিদ্যুৎ কর্মচারী আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ভোরে এক যুবক হঠাৎ বিদ্যুৎ অফিসে প্রবেশ করে ভাঙচুর শুরু করেন। এ সময় বিদ্যুৎ কার্যালয়টির জানালার চারটি গ্লাস ভাঙচুর করে। কর্মকর্তা-কর্মচারীরা তাকে নিবৃত্ত করতে গেলে ধস্তাধস্তির একপর্যায়ে ওই যুবককে আটক করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রবিউল ইসলাম নামে ওই যুবককে থানায় নিয়ে যায়।

এলাকাবাসীর অভিযোগ, কয়রায় দীর্ঘদিন ধরে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী ও রোগীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। স্থানীয়দের দাবি, আটক রবিউল ইসলামের আচরণ কয়েকদিন ধরে অস্বাভাবিক ছিল। তবে তিনি মানসিক সমস্যায় ভুগছেন কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহা আলম জানান, ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। তবে যাকে আটক করা হয়েছে, মনে হচ্ছে তিনি মানসিক ভারসাম্যহীন। তাকে ছেড়ে দেওয়া হবে।

কয়রা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. মাহফুজুর রহমান খান বলেন, লোডশেডিং নিয়ে গ্রাহকদের অসন্তোষ থাকলেও অফিসে হামলা ও ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান অবরুদ্ধ ইসলামাবাদ

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App