×

খুলনা

বাস চাপায় প্রাণ গেলো ট্রাক চালকের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৫:০৭ পিএম

বাস চাপায় প্রাণ গেলো ট্রাক চালকের

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপায় বাসচাপায় আব্বাস হোসেন (৪২) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন।

রোববার (২১ জুন) সকালে উপজেলার বড়দাহ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আববাস যশোরের চুরামনকাটি এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে বরদাহ ব্রিজ এলাকায় নিজের ট্রাকটি রাস্তার পাশে রেখে চা খাচ্ছিলেন চালক আব্বাস। এরপর রাস্তা পার হতে গেলে খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি দ্রুতগতির বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার ওসি জাহানুর হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। লাশ মর্গে আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App