×

খুলনা

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

Icon

মো. শামীম হাসান সুজন, শরণখোলা (বাগেরহাট)

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৮:৫৬ পিএম

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

ছবি : ভোরের কাগজ

বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল)। শনিবার (২৫ জুলাই) দুপুর দেড়টার দিকে তিনি কোনো পূর্বঘোষণা ছাড়াই স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছান।

পরিদর্শনের শুরুতেই মন্ত্রী হাসপাতালের রান্নাঘরে গিয়ে রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মান পরীক্ষা করেন। তিনি রান্না করা খাবার স্বাদ নিয়ে এর মান যাচাই করেন।

এরপর তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবার মান, পরিচ্ছন্নতা, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, ওষুধের মেয়াদ, হাসপাতালের অবকাঠামোগত অবস্থা, চিকিৎসক, নার্স ও পরিচ্ছন্নতাকর্মীর সংকটসহ সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।

স্থানীয়দের দাবি, শরণখোলা উপজেলার ইতিহাসে এই প্রথম কোনো স্বাস্থ্যমন্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন।

পরিদর্শনকালে মন্ত্রী বলেন, শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করায় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান। পাশাপাশি হাসপাতালের দুর্বল অবকাঠামো, চিকিৎসক, নার্স ও পরিচ্ছন্নতাকর্মীর সংকট দ্রুত নিরসন এবং আধুনিক ও টেকসই ভবন নির্মাণের আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট গোলাম মো. বাতেন, জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, বাগেরহাট-৪ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী বাবু সোমনাথ দে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অর্থিতা হাওলাদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস, শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম, শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েতসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা।

পরিদর্শন শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

আওয়ামী লীগের বিচার নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আওয়ামী লীগের বিচার নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App