×

খুলনা

সাতক্ষীরায় মাদকের বিরুদ্ধে সপ্তাহব্যাপী চিরুনি অভিযান ঘোষণা

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৬:১৭ পিএম

সাতক্ষীরায় মাদকের বিরুদ্ধে সপ্তাহব্যাপী চিরুনি অভিযান ঘোষণা

ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মুস্তাফিজুর রহমান। সোমবার দুপুর ১২ টায় সাতক্ষীরা পুলিশ লাইনের হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন।

তিনি বলেন, জেলার বিভিন্ন এলাকায় মাদক নির্মূলে সপ্তাহব্যাপী বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হবে। মাদক ব্যবসায়ী, তাদের সহযোগী এবং মাদক চক্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডিআইজি মুস্তাফিজুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। কোনো ব্যক্তি বা প্রভাবশালী মহলকে ছাড় দেওয়া হবে না। এমনকি কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদকের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ মিললেও তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সাতক্ষীরাকে মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করবে। সীমান্তবর্তী এলাকায় নজরদারি জোরদারের পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হবে। অভিযানের মাধ্যমে মাদক ব্যবসায়ী ও তাদের নেটওয়ার্ক শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। ডিআইজি জেলার সাধারণ মানুষের প্রতি মাদকের বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানান।

এর আগে ডিআইজি পুলিশ লাইন স্কুল পরিদর্শন করেন। ছাত্র-ছাত্রীদের মধ্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় সাতক্ষীরা পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার সহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আবারো হাইকোর্টের গেটে ককটেল বিস্ফোরণ

আবারো হাইকোর্টের গেটে ককটেল বিস্ফোরণ

মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত, আলোচনায় একাধিক বিষয়

মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত, আলোচনায় একাধিক বিষয়

মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছরের কারাদণ্ড

ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছরের কারাদণ্ড

শাহরুখের ‘কিং’ আসছে ডিসেম্বরেই

শাহরুখের ‘কিং’ আসছে ডিসেম্বরেই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App