×

খুলনা

ভোর থেকে বোমাতঙ্ক, উদ্ধারের পর সাউন্ড বক্সে বাজল বঙ্গবন্ধুর ভাষণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৬:০৯ পিএম

ভোর থেকে বোমাতঙ্ক, উদ্ধারের পর সাউন্ড বক্সে বাজল বঙ্গবন্ধুর ভাষণ

ছবি : সংগৃহীত

মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটির তারের সঙ্গে বোমাসদৃশ বস্তু ঝুলতে দেখে সকালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ সেগুলো উদ্ধার করে জানায়, বস্তুগুলো বোমা নয়; এগুলো সাউন্ড বক্স।

শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে, শহরের কোর্ট মোড় ও ড. শহীদ শামসুজ্জোহা পার্কের সামনে থেকে এসব সাউন্ড বক্স উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে একটি বৈদ্যুতিক খুঁটির তারে বক্স আকৃতির একটি বস্তু দেখতে পান স্থানীয়রা। দেখতে বোমার মতো হওয়ায় দ্রুত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় করেন উৎসুক মানুষ।

পরে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় বক্সটি নামিয়ে নিরাপদ স্থানে রাখে। কিছুক্ষণ পর ব্যাটারির সঙ্গে যুক্ত তারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে বক্সটি খুলে দেখা যায়, সেটি একটি সাউন্ড বক্স।

এরপর শহরের কোর্ট মোড় ও ড. শহীদ শামসুজ্জোহা পার্কের সামনেও একই ধরনের আরও দুটি বক্স ঝুলিয়ে রাখার খবর পাওয়া যায়। পুলিশ সেগুলোও উদ্ধার করে থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ৯টার দিকে পার্কের সামনে ঝোলানো বক্স থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজতে শুরু করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সেটি নামিয়ে নেয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই। এগুলো বোমা নয়। উদ্ধার করা তিনটি বস্তুই সাউন্ড বক্স। কে বা কারা এগুলো সেখানে রেখেছে, তা অনুসন্ধান করা হচ্ছে। ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App