×

খুলনা

সাতক্ষীরায় ডেঙ্গুর হানা, ২৪ ঘণ্টায় শনাক্ত ১৯

Icon

মসিউর ফিরোজ, সাতক্ষীরা

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পিএম

সাতক্ষীরায় ডেঙ্গুর হানা, ২৪ ঘণ্টায় শনাক্ত ১৯

ছবি: ভোরের কাগজ

সাতক্ষীরায় ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৪ জনে। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৬ জন। শুক্রবার দুপুরে জেলা সিভিল সার্জন আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ডেঙ্গু আক্রান্তদের উল্লেখযোগ্যসংখ্যক সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, নতুন রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তির সঙ্গে সঙ্গে চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে। তবে ডেঙ্গুর বিস্তার ঠেকাতে চিকিৎসার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বাড়ানো জরুরি।

আরও পড়ুন: পে স্কেলের গেজেট আটকে কোথায়, কর্মকর্তারা জানালেন কারণ

এদিকে বর্ষার কারণে জেলার বিভিন্ন এলাকায় পানি জমে থাকায় মশার উপদ্রব বেড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, পৌরসভা ও গ্রামাঞ্চলের অনেক ড্রেন—নালা নিয়মিত পরিষ্কার না হওয়ায় সেখানে পানি জমে মশার বংশবিস্তার ঘটছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ডেঙ্গু পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। তারা জেলার বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম জোরদার এবং নিয়মিত পরিষ্কার—পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

সিভিল সার্জন আব্দুস সালাম বলেন, নতুন রোগী ভর্তির সঙ্গে সঙ্গে চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে। তবে ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে জরুরি হলো জনসচেতনতা।

তিনি বাসাবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়া এবং জমে থাকা পানি দ্রুত অপসারণের পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে ঘুমানোর সময় মশারি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তারা মুখে বলে ‘বন্ধু’: ভারতকে নিয়ে চিফ হুইপ

তারা মুখে বলে ‘বন্ধু’: ভারতকে নিয়ে চিফ হুইপ

কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি, ফের ডুবল ঝুলন্ত সেতু

কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি, ফের ডুবল ঝুলন্ত সেতু

নাফ নদীতে গোসলে নেমে প্রাণ গেল দুই শিশুর

নাফ নদীতে গোসলে নেমে প্রাণ গেল দুই শিশুর

ভুল করে সীমানায় ঢুকে বিএসএফের হাতে আটক ৫ বাংলাদেশি, অপেক্ষায় পরিবার

ভুল করে সীমানায় ঢুকে বিএসএফের হাতে আটক ৫ বাংলাদেশি, অপেক্ষায় পরিবার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App